বিনোদন

ইরানযুদ্ধ ভারতে আসতে দিল না শাকিরাকে

  • 11:00 pm - March 22, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন, ২২ মার্চ- দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল পপস্টার শাকিরার। কিন্তু নিরাপত্তার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি। নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন এ লাতিন গায়িকা।

সবশেষ ২০০৭ সালে ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি। তবে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে তাকে। সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল।

এ জন্যই শাকিরার এই ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা ছিল আকাশচুম্বী। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।

মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার টাকা। ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ টাকার ঘর। প্রিয় গায়িকাকে সামনে থেকে দেখার আশায় ইতোমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। ভিনদেশি ও ভিনরাজ্যের ভক্তরা সেরেছিলেন বিমান ও হোটেল বুকিং।

সফর বাতিলের ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছিলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে ফের অনুষ্ঠান হবে, তা নিয়ে এখনই কোনও দিন নির্ধারণ হয়নি।’

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

জমি নিয়ে বিরোধ, দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ হিন্দু পরিবার

মেলবোর্ন, ২১ আগষ্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্টু কর্মকারের পরিবারের…

কলকাতার হোটেলে আগুনে নিহত সাজুর মরদেহের অপেক্ষায় স্বজনেরা

মেলবোর্ন, ২১ আগষ্ট:  কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজন সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজু। স্বাস্থ্য পরীক্ষা করাতে কয়েক দিন আগে…

হাসপাতালে পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

মেলবোর্ন, ২১ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে…

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল ভারত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।…

ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au