বাংলাদেশ

ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত

  • 5:15 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিএনপির এক নেতার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী ওসমান এবং তার মা আছিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত প্রকৌশলী ওসমান (৪২) সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবারের সদস্যদের দাবি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে এই হামলা চালায়।

ওসমানের বাবা রশিদ আহমদ জানান, রাতের দিকে চারজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে তার ছেলে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমও গুলির শিকার হন। তার দুই পায়ে গুলি লাগে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রকৌশলী ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মা আছিয়া বেগম স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এমন প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে রাজনৈতিকভাবে সংবেদনশীল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au