বিশ্ব

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিপদে ভারতীয় নাগরিক

  • 4:08 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি-সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হলেও ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়া অফিস জানায়, আবুধাবির আল শাওয়ামেখ এলাকা-এ এ ঘটনা ঘটে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করলেও ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশ নিচে পড়ে গিয়ে ওই ভারতীয় নাগরিক আহত হন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।

এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাবে। তিনি দাবি করেছেন, অভিযানে ব্যাপক সাফল্য এসেছে, তবে সংবাদমাধ্যমে যুদ্ধ সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে যথাযথ চিত্র তুলে ধরা হচ্ছে না।

বেসেন্ট জানান, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক স্থাপনা দুর্বল করতে একটি কার্যক্রম শুরু হয়েছে। এসব ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক ঘটনায় আবুধাবিতে সাধারণ মানুষ আতঙ্কিত হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে কার্যকর হওয়ায় বড় ধ্বংস ঠেকানো সম্ভব হয়েছে। তবে ধ্বংসাবশেষের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ভারতীয় নাগরিকের ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সুত্রঃ আল জাজিরার

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au