খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কে কার প্রতিপক্ষ?

  • 2:21 pm - March 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

চার দলের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছিল আগের দিন। বুধবার একে একে এই তালিকায় যুক্ত হয় তিন দল। অপেক্ষা ছিল একটি দলের। রুদ্ধশ্বাস টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। চূড়ান্ত হয়ে গেল এই ধাপের লাইনআপও।

২০২৪-২৫ আসরের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।

প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

বুন্ডেসলিগার প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে ওঠে ছয়বারের শিরোপা জয়ীরা।

দুই লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি।

লিলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় ডর্টমুন্ড। ক্লাব ব্রুজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। পিএসভি আইন্দহোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২-এ।

আর আতলেতিকোর বিপক্ষে ফিরতি লেগে ১-০ গোলে হেরেও, দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের নাটকীয় জয় পায় শিরোপাধারী রেয়াল মাদ্রিদ।

শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

এই শাখার আরও খবর

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au