বাংলাদেশ

পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

  • 11:57 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ-  আলোচিত ‘এক-এগারো’ পর্বের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তে দেখা গেছে, এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনার পর থেকে পলাতক ছিলেন। পরে ঢাকা মহানগর পুলিশের একটি দল তার অবস্থান শনাক্ত করে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করা হয় আবেদনে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার, আত্মসাৎ ও চাঁদাবাজির অর্থ উদ্ধারের জন্য তার রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে সোমবার দিবাগত রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au