বিশ্ব

আলি লারিজানির স্থলে যাকে নিয়োগ দিল ইরান

  • 1:32 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাকের জুলকার , ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৫ মার্চ- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাকের জুলকাদর। দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পদটি ইরানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, যা কার্যত দেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বের সমতুল্য।

এর আগে গত ১৭ মার্চ নিহত হন সাবেক এই পদধারী আলি লারিজানি। তার মৃত্যুর পর থেকেই পদটি শূন্য ছিল।

নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ বাকের জুলকাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নিরাপত্তাবিষয়ক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচার বিভাগের উপ-প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, জুলকাদরের এই নিয়োগ ইরানের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au