খেলা

বিশ্বকাপের টিকিটের চড়া দাম, ফিফার বিরুদ্ধে মামলা

  • 1:57 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে তীব্র অসন্তোষের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নিয়ে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোকনজিউমার্স।

অভিযোগে বলা হয়েছে, টিকিট বিক্রির ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে ফিফা এবং ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির মাধ্যমে চাহিদা অনুযায়ী টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে।

তথ্য অনুযায়ী, একজন দর্শক যদি বিশ্বকাপের প্রতিটি রাউন্ডের একটি করে মোট আটটি ম্যাচ দেখতে চান, তাহলে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের জন্য খরচ পড়বে প্রায় ৫ হাজার ২২৫ পাউন্ড। অথচ ২০২২ সালের বিশ্বকাপে সাতটি ম্যাচের জন্য এই খরচ ছিল মাত্র ১ হাজার ৪৬৬ পাউন্ড। সবচেয়ে দামি টিকিটের ক্ষেত্রে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৫০ পাউন্ডে।

সমর্থকদের অভিযোগ, ফিফা সীমিতসংখ্যক তুলনামূলক সস্তা টিকিট বাজারে ছাড়লেও বাস্তবে সেগুলো পাওয়া প্রায় অসম্ভব। তাদের দাবি, এটি প্রতারণামূলক বিজ্ঞাপনের শামিল এবং ইউরোপীয় ভোক্তা আইনের লঙ্ঘন।

এফএসএর পরিচালক রোনান ইভেন বলেন, “ফিফা সমর্থকদের সামনে দুটি পথই খোলা রেখেছে, হয় উচ্চমূল্যে টিকিট কিনতে হবে, না হয় খেলা দেখা থেকে বিরত থাকতে হবে।”

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির লক্ষ্য রয়েছে ফিফার। তবে সংস্থাটি বিক্রয় সফলতার দাবি করলেও সমর্থকদের একাংশ মনে করছে, এটি সাধারণ দর্শকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

এই শাখার আরও খবর

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au