বাংলাদেশ

শিখন ঘাটতি মেটাতে টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

  • 2:36 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় খোলার পর টানা ১০ শনিবার শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা আদেশে বলা হয়েছে, রমজানজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের যে পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বিদ্যালয় খোলার পরবর্তী ১০টি শনিবার নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস সম্পন্ন করা জরুরি। দীর্ঘ ছুটিতে তৈরি হওয়া ঘাটতি কাটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এরপর টানা ১০ সপ্তাহ শনিবারের সাপ্তাহিক ছুটি স্থগিত থাকবে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au