ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…
মেলবোর্ন, ২৫ মার্চ- জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে একই দিন সকালে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে রাতে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে কর্মসূচি বাতিল করা হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ২৫ মার্চের কালরাত স্মরণে আলো নিভিয়ে প্রতীকী অন্ধকার পালন করা হয়। পাশাপাশি অনেক জায়গায় মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিও দেখা যায়।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে নিরস্ত্র বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে। সেই রাত থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে নয় মাস পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে এবং এ উপলক্ষে বিভিন্ন স্মরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au