বাংলাদেশ

ঈদযাত্রায় সড়কে প্রাণহানি উদ্বেগজনক, সাত দিনে নিহত ২০৪

  • 3:10 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
ঈদযাত্রায় সড়কে প্রাণহানি উদ্বেগজনক, সাত দিনে নিহত ২০৪ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে দেশের সড়ক-মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির চিত্র উঠে এসেছে। সরকারি হিসাবে সাত দিনে ৯২টি দুর্ঘটনায় ১০০ জন নিহত ও ২১৭ জন আহত হলেও বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রাথমিক তথ্যে একই সময়ে ২৬৮টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে, আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব অসম্পূর্ণ থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ছুটির কারণে অনেক দুর্ঘটনার তথ্য এখনও অন্তর্ভুক্ত হয়নি। হাসপাতালগুলোতেও আহতদের ব্যাপক চাপ দেখা গেছে, বিশেষ করে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক দুর্ঘটনায় আহতের সংখ্যা ছিল বেশি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই প্রাণহানি ঘটেছে, তবে এটি প্রাথমিক হিসাব। পূর্ণাঙ্গ তথ্য এলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সংস্থা বিআরটিএর কর্মকর্তারাও স্বীকার করেছেন, অনেক তথ্য এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি। গত বছরের ঈদুল ফিতরের তুলনায় এবারের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সড়কে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যানবাহনের চলাচল, মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং আইন প্রয়োগের ঘাটতি দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষ করে ঈদের পর কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেছেন, দ্রুতগতির যানবাহনের সঙ্গে ধীরগতির অনিরাপদ যান একসঙ্গে চলাচল করায় দুর্ঘটনা ঠেকানো কঠিন হয়ে পড়েছে।

সব মিলিয়ে চলমান ঈদযাত্রায় প্রাণহানির এই প্রবণতা অব্যাহত থাকলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au