বাংলাদেশ

বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

গুমরে কাঁদছে বীর শহীদের আত্মা

  • 8:36 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:৩২৪ বার

মেলবোর্ন, ২৬ মার্চ- বাঙালি জাতির গর্ব ও গৌরবের সেইদিন আজ। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধযুদ্ধ শুরু হয়েছিল এই দিনে। যার সূচনা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায়। তাঁরই নির্দেশে জাতি শুরু করেছিল এক অসম যুদ্ধের। বাঙালির অসীম সাহস আর সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ৯ সংগ্রাসের পর এসেছিল চূড়ান্ত বিজয়। জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের।

নানা আয়োজনে বাংলাদেশে যখন পালিত হচ্ছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, তখনই জাতি দেখলো এক নির্লজ্জ দৃশ্য! ৩০ লাখ শহীদ আর ৩ লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর জন্য সরাসরি যে দলটি দায়ী, সেই স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতারা আজ হাজির হয়েছে জাতীয় স্মৃতিসৌধে। কোনো অনুশোচনা না দেখিয়ে, ক্ষমা না চেয়ে সগর্বে কথিত শ্রদ্ধা জানিয়েছে।

রাজাকারদের দল হিসেবে সুপরিচিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সময় তার সঙ্গে ছিলেন কুখ্যাত রাজাকার এটিএম আজহারুল ইসলাম। ড. ইউনূসের সরকার এই মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস দিয়ে যায়। অথচ ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দিয়েছে।

প্রকৃতপক্ষে ড. ইউনূসের সরকার এসেছিলই একাত্তরের স্বাধীনতাবিরোধীদের নতুন করে ক্ষমতায় পুনর্বাসন করতে। তিনি সফলভাবে তা করে গেছেন। জামায়াতে ইসলামীকে বিরোধীদলের আসনে বসিয়ে গেছেন। শুধু তাই নয়, সারাদেশে মব সন্ত্রস করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে।

বিএনপি সরকার এসেও ধ্বংস হওয়া মুক্তিযুদ্ধের সেই স্মৃতিচিহ্ন মেরামত করেনি। বরং ইউনূস সরকারের উত্তরাধিকার বহন করছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, আজ দেড় বছর পরও সেসব ধ্বংসস্তূপ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি। যার মধ্যে রয়েছে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্বাধীনতা জাদুঘর। কয়েক দফা ভাঙচুরের শিকার হয় মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র। এগুলো তেমনই পড়ে রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতি ধবংসের সুপরিকল্পিত আয়োজন। সারাদেশে মুক্তিযুদ্ধের কয়েক হাজার ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। যাদের মূল লক্ষ্যই ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলা।

সেইসব ক্ষতচিহ্নের মধ্যে আজ আবার আবার যুক্ত হলো আরেকটি দগদগে ঘা- জামায়াতে ইসলামীর নেতাদের শহীদের স্মৃতিতে কথিত শ্রদ্ধা জানানো। এ দেখে নিশ্চয়ই শহীদদের আত্মা গুমরে কাঁদছে। সম্ভ্রম হারানো মায়েরা লজ্জায় মুখ ঢাকছেন! এদিন দেখতেই কি তারা এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন?

আজ জাতিকে এমন দৃশ্যও দেখতে হলো- এরচেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা মনে করি, শক্ত হাতে এসব প্রতিরোধের সময় এসেছে। স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধ না করতে পারলে, মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত বাংলাদেশ খুঁজে পাবে না আগামী প্রজন্ম।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপে নতুন হুঁশিয়ারি, ‘আমরাই এটি শেষ করব’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘিরে উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভির যোগাযোগ দল। ভিডিওতে…

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

মেলবোর্ন, ১৫ আগষ্ট-  বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো…

নিরাপত্তাঝুঁকির ৯ দেশ থেকে অভিবাসন বন্ধের দাবি ওয়ান নেশনের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দেওয়া ‘ভ্রমণ না করার পরামর্শ’ বা সর্বোচ্চ সতর্কতার তালিকায় থাকা দেশগুলো থেকে অবিলম্বে অভিবাসন বন্ধের দাবি…

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…

মাদারীপুরে মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ…

চৌর্যবৃত্তির অভিযোগ, পদত্যাগের পরই মৃতদেহ উদ্ধার কেমব্রিজের অধ্যাপক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চৌর্যবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের একটি বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au