বিশ্ব

ইরানের সমন্বয়ে হরমুজ প্রণালিতে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার জাহাজ চলাচলের অনুমতি

  • 1:32 am - March 27, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মার্চ- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে ইরান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালয়েশিয়ার জাহাজগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ইরান ছাড়াও মিশর ও তুরস্কসহ অঞ্চলের একাধিক দেশের সঙ্গে আলোচনা হয়েছে। এর ফলে মালয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের জাহাজ চলাচলের অনুমতির বিষয়টি নিশ্চিত করল।

এদিকে দক্ষিণ কোরিয়াতেও একই ধরনের বার্তা দিয়েছে ইরান। দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ কোযেচি জানিয়েছেন, আগে থেকে সমন্বয় করা হলে দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। এ জন্য সিউলকে তাদের জাহাজ সংক্রান্ত তথ্য ইরানকে জানাতে বলা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রণালিটিতে কড়াকড়ি আরোপ করা হলেও, এর মধ্যেই চীন, ভারত ও জাপানের কিছু জাহাজও এই পথ ব্যবহার করতে পেরেছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হয়। ফলে এখানে চলাচল আংশিক স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au