বাংলাদেশ

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ তিনজন আটক

  • 2:19 am - March 27, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাহমিনা আক্তারসহ তিন নারী। ছবি: সমকাল

মেলবোর্ন, ২৭ মার্চ- মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন-ময়মনসিংহের গৌরিপুরের রফিকুল ইসলাম দুর্জয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মিষ্টি সুভাষ এবং ঢাকার লালবাগ এলাকার প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার।

তাহমিনা আক্তার জানান, তিনি তিন মেয়েকে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছিলেন। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করেননি?’

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের ব্যানার নিয়ে স্মৃতিসৌধে ফুল দিতে এসে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তারা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au