জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে ভিডিও পোস্ট
মেলবোর্ন, ২৮ মার্চ- শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে দুর্বৃত্তরা এই আগুন লাগায় বলে জানা গেছে।…
মেলবোর্ন, ২৭ মার্চ- ১৬৫ বছরের প্রথা ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত বছর ধরে আমেরিকার ডলারের বিলে সই থাকতো দেশটির ট্রেজারারের। পাশাপাশি থাকতো মার্কিন অর্থসচিবের স্বাক্ষরও। কিন্তু দীর্ঘদিনের সেই নিয়ম বদলে দিয়েছেন ট্রাম্প।
প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থাতেই জায়গা করে নিয়েছেন আমেরিকার ডলার বিলে। দেশটির প্রশাসন মনে করছে, ডলার বিলে ট্রাম্পের ছবি থাকলেই আমেরিকার সাফল্য এবং শক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরা যাবে।
আগামী ৪ জুলাই ২৫০তম স্বাধীনতা দিবস পালন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাধীনতার বহু পরে আমেরিকায় শুরু হয় ডলার বিল ছাপা। স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে সেই প্রথা ভেঙে দিলেন ট্রাম্প। নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন নোটে এবার থেকে প্রেসিডেন্টের সই থাকবে। সেই সঙ্গে থাকবে রাজস্ব সচিবের সই। গোটা ঘটনায় ট্রাম্পের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে এই প্রথমবার মার্কিন নোটে থাকতে চলেছে তৎকালীন প্রেসিডেন্টের সই।
বৃহস্পতিবার মার্কিন অর্থ দপ্তরের তরফে অর্থ সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, ‘আমাদের দেশের বহু ঐতিহাসিক সাফল্য রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও বহু কৃতিত্ব রয়েছে। এগুলোকে সবচেয়ে শক্তিশালীভাবে তুলে ধরার জন্য নোটে সই রাখার থেকে বড় উপায় আর কিছু হতে পারে না। মার্কিন স্বাধীনতার ২৫০তম বর্ষই নতুন নোট আত্মপ্রকাশ করার একেবারে উপযুক্ত সময়।’
মার্কিন নোটে যার সই করার অধিকার (মার্কিন ট্রেজারার) ছিনিয়ে নেওয়া হল, সেই ব্র্যান্ডন বিচ বলছেন, এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল!
জানা গেছে, চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে ট্রাম্পের সই-সহ নতুন নোট ছাপার কাজ। প্রথমে ১০০ ডলারের বিল ছাপানো হবে। কেবল তাই নয়, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের ছবি দেওয়া ২৪ ক্যারাটের সোনার কয়েনও তৈরি হবে।
বর্তমানে আমেরিকায় ব্যবহৃত ডলার বিলে রয়েছে জো বাইডেন জমানার অর্থ সচিব জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালেরবার সই। পরবর্তী ট্রেজারার ব্র্যান্ডন বিচের সই আর জায়গা পেল না মার্কিন নোটে!
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au