খেলা

বিল বকেয়া, স্টেডিয়াম থেকে বিতাড়িত কোচ-ফুটবলাররা

  • 4:56 pm - March 27, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন, ২৭ মার্চ- স্টেডিয়ামের সিকিওরিটি ডিপোজিট পরিশোধ করা হয়নি বলে ভারতের জাতীয় দলের কোচ ও ফুটবলারদের কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ফিরে যেতে হয়েছে কোচ খালিদ জামিল এবং ফুটবলার সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান ও বিজয় ভার্জেসকে।

বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল জাতীয় দলের কোচের। কোচির এই স্টেডিয়ামেই আগামী ৩১ মার্চ এএফসি কাপের গ্রুপ পর্বের হংকংয়ের সঙ্গে ম্যাচ খেলতে নামবে ভারতের জাতীয় দল। ম্যাচটি নিয়মরক্ষার হলেও জাতীয় দলের খেলা হওয়ায় দেশের মান-সম্মান জড়িয়ে আছে বলে জানিয়েছে দেশটির ফুটবল সংশ্লিষ্টরা।

নিয়ম অনুযায়ী এই ম্যাচের জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ গ্রেটার কোচিন ডেভলপমেন্ট অথরিটিকে (জিসিডিএ) বাধ্যতামূলক সিকিওরিটি ডিপোজিট দেওয়ার কথা কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের। কিন্তু সেই অর্থ না পাওয়াতেই জিসিডিএ বৃহস্পতিবার কোচ খালিদ জামিলকে সাংবাদিক সম্মেলন করতে দেয়নি।

মূলত আগে থেকেই জিসিডিএর  সঙ্গে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের বকেয়া অর্থ নিয়ে একটি বিবাদ চলছে। যদিও এই ঘটনার পর ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ফুটবল সংস্থার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের আশা, পরিকল্পনামাফিকই এএফসি কাপের ভারত-হংকং ম্যাচটি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে।

ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স খুবই খারাপ। তার উপর এই ধরনের একের পর এক ঘটনায় যেন জেরবার ফেডারেশন। যার ফলে একের পর বিব্রতকর ঘটনা ঘটছে।

কিছুদিন আগেও নানা কারণে বিতর্কে জড়িয়েছে ফেডারেশন। এশিয়ান কাপে মাঠে নামার আগে জার্সি বিভ্রাটে পড়েন ব্লু টাইগ্রেসরা। ম্যাচের মাত্র দু’দিন আগে টিম হোটেলে পৌঁছয় ভারতীয় দলের জার্সি। কিন্তু ফুটবলারদের ৮০ শতাংশের গায়েই আঁটেনি সেই পোশাক।

তার কয়েকদিন আগে বয়স কমিয়ে খেলার অভিযোগ ওঠে ফেডারেশনেরই অ্যাকাডেমির বিরুদ্ধে। তবে এশিয়ান কাপে নামার আগে স্থানীয় তিন ফুটবলারকে নিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করতে না দেশের  ফুটবলেল জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের ক্রীড়াবিদরা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au