রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২৮ মার্চ- দক্ষিণ ইরানের মিনাবে ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১১০ জন শিশুসহ মোট ১৬৮ জন নিহত হন।
জাতিসংঘের মানবাধিকার পরিষদে সংঘাতকালীন শিশুদের সুরক্ষা বিষয়ক আলোচনায় টুর্ক বলেন, “যারা হামলা চালিয়েছে, তাদের ওপরই দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহিতার নিশ্চয়তা দেওয়া প্রয়োজন।”
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক তদন্তকারীরা মনে করছেন, স্কুলটিতে আঘাত সম্ভবত অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও পৃথকভাবে এই ঘটনার তদন্ত করছে।
ঘটনার পর নিহত শিশু ও শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। বিশ্লেষকরা মনে করছেন, যদি তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au