বিশ্ব

কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করলো ইউক্রেন

  • 2:10 am - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও চুক্তি করেছে ইউক্রেন, ছবি :বিবিসি

মেলবোর্ন, ২৯ মার্চ- মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষাপটে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশ উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময়ে একমত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফর করছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের পর কাতার-এর সঙ্গে এই চুক্তিকে তার সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চুক্তিটি সম্পন্ন হয়। ইউক্রেনের পক্ষে সশস্ত্র বাহিনীর প্রধান আন্দ্রি নাটোভ এবং কাতারের পক্ষে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জসিম বিন মোহাম্মদ আল-মান্নাই এতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে দুই দেশের মধ্যে শুধু প্রযুক্তিগত সহযোগিতাই নয়, প্রতিরক্ষা খাতে পারস্পরিক বিনিয়োগের পথও উন্মুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময় উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ হবে।

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে থাকা ইউক্রেনের জন্য আর্থিক ও সামরিকভাবে সক্ষম নতুন মিত্র খুঁজে পাওয়া এখন জরুরি হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কাতার ও সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোর সমর্থন কিয়েভের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au