বিনোদন

বাবা-মা হতে চলেছেন কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি

  • 10:19 pm - March 13, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ইনস্টাগ্রামে শিশুর এক জোড়া পায়ের মোজা পোস্ট করেন কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি শিগগিরই বাবা-মা হতে চলেছেন। কিছু দিন আগেই এ বলিউড জুটি তাদের ভক্তদের এ সুখবর দিয়েছেন। অনগত প্রথম সন্তানের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ দম্পতি।

১১ মার্চ কনটেন্ট ক্রিয়েটর লিলি সিংয়ের পডকাস্টে সিদ্ধার্থ মালহোত্রা তার জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। কীভাবে তিনি তার সন্তানকে মানুষ করবেন। কীভাবে নিজের সন্তানকে বড় করে তুলতে চান এবং কী মূল্যবোধ শেখাবেন শিশুকে।

অভিনেতা বলেন, তিনি তার সন্তানকে বড় করার সময়, রাখবেন নিজের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, সন্তানকে সঠিক মূল্যবোধ দেওয়া নিয়েও বেশ সচেতনতা প্রকাশ করতে দেখা যায় তাকে।

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘যখন তোমার ছেলেরা বড় হবে, তখন তাদের ওপর নিয়ন্ত্রণ তোমাকে রাখতেই হবে এবং জীবনে যখনই সেই সময় আসবে, সেটা মেয়ে হোক বা ছেলে, এটা আমার অন্যতম কাজ হবে।’ সিদ্ধার্থ আরও জানান, তিনি তার সন্তানকে দৃঢ় মূল্যবোধ দিয়ে বড় করতে চান।

২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। আর বিয়ের তিন বছরের মাথায় খবর শেয়ার করে নেন সন্তান আসার।

ছোটদের মোজার ছবি শেয়ার করে জানান যে, তারা শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন। সেই পোস্টে লেখা ছিল— আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে। ভক্তরা এই পোস্টে সিদ্ধার্থ ও কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au