বিশ্ব

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্যে জেলেনস্কি

  • 2:58 am - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেছেন, ছবি :বিবিসি

মেলবোর্ন, ২৯ মার্চ- মধ্যপ্রাচ্যজুড়ে রকেট ও ড্রোন হামলার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, লেবানন, কুয়েত এবং ইসরায়েল-সব দেশ থেকেই হামলার খবর আসছে। এই পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সফরের অংশ হিসেবে তিনি জেদ্দায় মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ-এর সঙ্গে বৈঠক করেন। পরে সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার আওতায় ইউক্রেন তাদের উন্নত ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ভাগাভাগি করবে।

জেলেনস্কি বলেন, গত চার বছর ধরে রাশিয়ার হামলার অভিজ্ঞতা থেকে ইউক্রেন যে দক্ষতা অর্জন করেছে, তা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলায় তারা সৌদি আরবকে সহায়তা করতে প্রস্তুত।

সৌদি সফর শেষে তিনি সংযুক্ত আরব আমিরাতর সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বর্তমানে কাতার সফরে রয়েছেন। ইউক্রেনীয় কয়েকটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো সরাসরি কারিগরি সহায়তা চাইছে।

এদিকে, দুবাইয়ে ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা গুদাম ধ্বংসের দাবি করেছে তেহরান, যদিও কিয়েভ তা সম্পূর্ণভাবে অস্বীকার করে এটিকে ‘অপপ্রচার’ বলে উল্লেখ করেছে।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জেলেনস্কির এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে এবং ইউক্রেনের জন্য নতুন কৌশলগত মিত্র জোগাড়ের প্রচেষ্টার অংশ।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au