বাংলাদেশ

৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জে তীব্র ক্ষোভ

  • 3:24 am - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় করেন নবজাতকের স্বজনরা। ছবি : কালবেলা

মেলবোর্ন, ২৯ মার্চ- কিশোরগঞ্জে মাত্র ৫০০ টাকার অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনরা।

নিহত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের মো. রোহানের সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করেন।

এরপরই শুরু হয় দুর্ভোগ। হাসপাতালের গেটে গিয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে স্বজনরা বেসরকারি অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। চালকরা ময়মনসিংহ যাওয়ার জন্য সাড়ে ৪ হাজার টাকা ভাড়া দাবি করেন। সরকারি ভাড়া ১ হাজার ৬০০ টাকা হলেও স্বজনরা প্রথমে ৩ হাজার ৫০০ এবং পরে ৪ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হন। তবুও চালকরা অনড় থাকেন বলে অভিযোগ করেন তারা।

স্বজনদের দাবি, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে অন্য কোনো গাড়িকেও রোগী নিতে দেওয়া হয়নি। দরকষাকষির মধ্যেই রাত ৩টার দিকে চিকিৎসা না পেয়ে মারা যায় নবজাতকটি। ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের নানি কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক অনুরোধ করার পরও কেউ সাহায্য করেনি। দাদা জুয়েল মিয়া বলেন, চোখের সামনে তার নাতি মারা গেছে শুধু একটি গাড়ির অভাবে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের জানা ছিল না। উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, আগে জানানো হলে ব্যবস্থা নেওয়া যেত, এখন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

বিয়ে ঠিক হয়নি তাদের, প্রেমিকের বেকারত্ব নিয়ে চিন্তিত ছিলেন আগামী চক্রবর্তী

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুরের চার হত্যাকাণ্ড নিয়ে ওটিএন বাংলার হাতে নতুন তথ্য এসেছে। বিভিন্ন গণমাধ্যমে নিহত আগামী চক্রবর্তী ও তাঁর প্রেমিক অদিত করের বিয়ে ঠিক…

শিশু আছিয়া হত্যা মামলার রায় সোমবার, হাইকোর্টে শুনানি পেছাল

মেলবোর্ন, ২৫ আগষ্ট- বহুল আলোচিত মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার দিন…

স্কুলে হিজাব পরার অনুমতি চেয়ে রিট, আবেদন খারিজ ভারতের আদালতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ভারতের এলাহাবাদ হাইকোর্ট স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন,…

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।…

যুক্তরাষ্ট্রে একসঙ্গে প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয়প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এমন বিদেশিদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।…

প্রয়োজনে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ২৫ আগষ্ট- প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au