বাংলাদেশ

চট্টগ্রামে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী রাম নবমী উৎসব উদযাপন

  • 4:47 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ-  চট্টগ্রাম জেলায় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী রাম নবমী উৎসব ২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নগরীর চট্টেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

পবিত্র রাম নবমী উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতে রামচরণে পুষ্পাঞ্জলি অর্পণ, সমবেত বেদ ও গীতাপাঠ, বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে ভক্তদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি প্রসাদ বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. কুশল বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন মন্দির থেকে আগত মহারাজরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আয়ান শর্মা, দীপক পালিত, সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাখাল দেব নাথ, সাধারণ সম্পাদক পরিমল রায় রানা, বিপ্লব পার্থসহ কেন্দ্রীয়, জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ পর্বে বক্তারা রামচন্দ্রের জীবন ও আদর্শ তুলে ধরে তা অনুসরণের জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

পরে গীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় রাম নবমী উৎসব কমিটির মুন মহাজন, রিশান দাশ, দোলন শর্মা, পার্থ রাজ চৌধুরী, দীপ্ত ভট্টাচার্য, পার্থ দে, রৌদ্র দাশ ও অর্ক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় প্রার্থনা ও আরতির মধ্য দিয়ে দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে বিপুল সংখ্যক সনাতনী শিক্ষার্থী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই শাখার আরও খবর

কলকাতার হোটেলে আগুনে নিহত সাজুর মরদেহের অপেক্ষায় স্বজনেরা

মেলবোর্ন, ২১ আগষ্ট:  কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজন সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজু। স্বাস্থ্য পরীক্ষা করাতে কয়েক দিন আগে…

হাসপাতালে পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

মেলবোর্ন, ২১ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে…

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল ভারত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।…

ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন…

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au