বিশ্ব

জ্বালানি সাশ্রয়ের জন্য মিসরে রাত নয়টায় দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

  • 10:57 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
রাস্তার আশেপাশের দোকানপাট, রেস্তোরাঁসহ সবকিছু বন্ধ হওয়ায় শুধু গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে , ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৯ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে মিসর সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশজুড়ে রাত নয়টার পর সব দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।

রাজধানী কায়রো-তে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাতের শহর প্রায় অন্ধকারে ডুবে যেতে দেখা গেছে। দোকানপাট বন্ধ থাকায় স্বাভাবিক রাতের ব্যস্ততা কমে গেছে এবং জনজীবনেও এর প্রভাব পড়েছে।

ইরানে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় তা সাশ্রয়ের লক্ষ্যে শনিবার কায়রোতে দোকানপাট বন্ধ ছিল।ছবি: সংগৃহীত

সরকারের এই ‘বিশেষ ব্যবস্থা’র আওতায় শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, রাস্তার বাতি ও সড়কের পাশের বিজ্ঞাপন বাতিগুলোও ম্লান করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানো যায়।

কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au