খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে গাজী গ্রুপ, অগ্রণী ব্যাংক ও গুলশান ক্লাব

  • 3:06 am - March 14, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে গাজী গ্রুপ, অগ্রণী ব্যাংক এবং গুলশান ক্লাব। বিকেএসপিতে শাইনপুকুরকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। আরেক ম্যাচে ধানমন্ডিকে ৫ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আর মিরপুরে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে পরাজিত করেছে গুলশান ক্লাব।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে শাইনপুকুর স্কোরবোডে তোলে ১৬১ রান। তিনটি করে উইকেট নেন তোফায়েল ও শামীম। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে জুবায়েরের ব্যাট থেকে। জবাবে ক্যাপ্টেন এনমুল হকের ৫২ ও সাদিকুরের ৫০ রানে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গাজী। অন্যটিতে লো স্কোরিং ম্যাচে রবিউল, আরিফ, ও তাইবুরদের বোলিং তোপে ১১৫ রানে থামে ধানমন্ডির ইনিংস। রবিউল ৪, আরিফ ও তাইবুর নেন ২টি করে উইকেট। টার্গেটে খেলতে নেমে মার্শাল আইয়ুবের হার না মানা ৫১ রানে জয় পায় অগ্রণী ব্যাংক। মিরপুরের ম্যাচে
আগে ব্যাট করে রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান। জবাবে গুলশান ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

রূপগঞ্জের হয়ে অমিত মজুমদার ১০৮ বল খেলে ১০ চার ও ১ ছক্কায় করেন ৮৮ রান। এছাড়া আরিফুল হকের ৪০ ও আল আমিন জুনিয়রের ২৮ রানে দলটি সম্মানজনক স্কোর পায়। গুলশানের হয়ে আসাদুজ্জামান পায়েল ৫৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তার সঙ্গে নিহাদুজ্জামান ৪৫ রানে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে গুলশানের দুই ওপেনার মিলে গড়েন ৯৫ রানের ভিত্তি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ৪০ রান। এরপর জাওয়াদ আবরার ৭৫ বলে ৯ চারে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। খালিদ হাসান (৪৩), নাঈম হাসান (২১), ইফতেখার হোসেন ইফতি (২৫*) ও হাবিবুর শেখ মুন্না (২৪*) সহজেই জয় এনে দেন গুলশানকে। রূপগঞ্জের হয়ে মাহমুদুল হাসান ৩টি ও ফরহাদ হোসেন নেন ১ উইকেট।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au