অস্ট্রেলিয়া

জ্বালানি সংকটে ট্রাম্পকে দায়ী করছেন অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষ: জরিপ

  • 5:40 am - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৯৫ বার
জ্বালানি সংকটে ট্রাম্পকে দায়ী করছেন অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- নতুন এক জরিপে উঠে এসেছে, জ্বালানি সংকটের জন্য অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন।

দ্য অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ, রেডব্রিজ গ্রুপ এবং অ্যাকসেন্ট রিসার্চের যৌথ জরিপে দেখা গেছে, জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য ৬১ শতাংশ উত্তরদাতা ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। বিপরীতে মাত্র ১৪ শতাংশ উত্তরদাতা অস্ট্রেলিয়ার সরকারকে দায়ী করেছেন।

জরিপে প্রায় সব ধরনের ভোটার গোষ্ঠীর মধ্যেই ট্রাম্পকে দায়ী করার প্রবণতা বেশি দেখা গেছে। তবে ‘ওয়ান নেশন’ সমর্থকদের মধ্যে মতামত কিছুটা ভিন্ন। এই গোষ্ঠীর ৩৯ শতাংশ ট্রাম্পকে দায়ী করলেও ৩৮ শতাংশ লেবার পার্টিকে দায়ী করেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক সমর্থনের দিক থেকেও জরিপে কিছু পরিবর্তনের চিত্র উঠে এসেছে। লেবার পার্টির প্রাথমিক সমর্থন ৩২ শতাংশে স্থির থাকলেও কোয়ালিশনের সমর্থন আরও ২ শতাংশ কমে ১৭ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে ওয়ান নেশন পার্টির সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশে।

এ প্রসঙ্গে বিরোধী দলের শিল্প ও সার্বভৌম সক্ষমতা বিষয়ক মুখপাত্র অ্যান্ড্রু হ্যাস্টি ইরান যুদ্ধের প্রসঙ্গে বলেন, এটি একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল এবং ইরান কার্যত বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক চাপের কারণে ভোটাররা কষ্টে রয়েছেন।

তিনি আরও বলেন, প্রচলিত অর্থনৈতিক নীতির প্রতি জনগণের আস্থা কমছে এবং পুরো ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। অন্যথায় পলিন হ্যানসনের মতো নেতারা এই অসন্তোষকে কাজে লাগাতে পারেন।

পলিন হ্যানসনের দলের ক্রমবর্ধমান সমর্থনের কারণে দুই দলের পছন্দের ভোটের হিসাবেও পরিবর্তন এসেছে। রেডব্রিজ জরিপে এবার কোয়ালিশনের পরিবর্তে লেবার পার্টির সঙ্গে তুলনায় আনা হয়েছে ওয়ান নেশনকে। সেখানে লেবার পার্টি ৫৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে, যেখানে ওয়ান নেশনের সমর্থন ৪৭ শতাংশ।

এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট এ সপ্তাহে আবার বসছে, এরপর দীর্ঘ বিরতি থাকবে বাজেট ঘোষণার আগ পর্যন্ত। সরকার এখনও তাদের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত করছে। তবে স্বল্পমেয়াদে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নির্ধারণে আগামীকাল জাতীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au