বাংলাদেশ

এবারও ‘মঙ্গল’ বাদ, ‘আনন্দ শোভাযাত্রা’ দিয়েই নববর্ষের প্রস্তুতি চারুকলায়

  • 2:04 am - March 31, 2026
  • পঠিত হয়েছে:৩৪১ বার
এবারও ‘মঙ্গল’ বাদ, ‘আনন্দ শোভাযাত্রা’ দিয়েই নববর্ষের প্রস্তুতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদে এবারও ‘মঙ্গল’ শব্দটি বাদ দিয়ে ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। পহেলা বৈশাখকে ঘিরে এই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার অনুষদের জয়নুল গ্যালারির সামনে ঢাকের বাদ্য, আলপনা আঁকা এবং বিভিন্ন শিল্পকর্ম তৈরির মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সরকার ইতোমধ্যে বঙ্গাব্দ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। রোববার প্রকাশিত এক তথ্যবিবরণীতে চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ আয়োজনের কথা উল্লেখ করা হয়। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, আগের বছরের মতো এবারও ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি ব্যবহার করা হচ্ছে না এবং ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই আয়োজনটি হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, এই নামকরণ নতুন কিছু নয়, বরং আগের ধারারই ধারাবাহিকতা। তিনি বলেন, পহেলা বৈশাখে চারুকলা থেকে প্রথম যে শোভাযাত্রা বের হয়েছিল, সেটির নাম ছিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে সেটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিতি পায়। বর্তমান আয়োজনেও সেই মূল ধারাকেই বজায় রাখা হচ্ছে এবং এবারের আয়োজন আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আবদুস সাত্তার তার বক্তব্যে বলেন, একটি জাতির ঐক্য গড়ে ওঠে তার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, আর বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল উদাহরণ পহেলা বৈশাখ। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বর্ষবরণও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর সায়মা হক বিদিশা জানান, নববর্ষ উ চক্দসযাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রস্তুতি শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত শতকের আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পহেলা বৈশাখে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রার সূচনা হয়েছিল, তা পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিতি পায় এবং ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে। প্রতি বছর রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের পর চারুকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হতো, যেখানে নানা বয়স ও শ্রেণির মানুষ অংশ নিতেন।

তবে কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তির প্রেক্ষাপটে গত কয়েক বছর ধরে এই শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিতর্ক আরও জোরালো হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়, যা এবারও বহাল থাকছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au