বাংলাদেশ

নতুন প্রযুক্তিতে সৌরবিদ্যুতের দক্ষতা বাড়ানোর পথে বড় অগ্রগতি

  • 3:07 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ-  বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও টেকসই শক্তির চাহিদার মধ্যে সৌরবিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদনের সীমাবদ্ধতা কাটিয়ে আরও বেশি শক্তি আহরণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা, যা ভবিষ্যতের সৌর প্যানেলের কার্যকারিতায় বড় পরিবর্তন আনতে পারে।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে কিউশু বিশ্ববিদ্যালয় এবং জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞানীরা। তাদের দাবি, নতুন পদ্ধতিতে সূর্যালোকের অপচয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, ফলে আগের তুলনায় বেশি ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

বর্তমানে প্রচলিত সৌর প্যানেল সূর্যালোকের একটি বড় অংশ কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। কারণ, সূর্যের আলো বিভিন্ন শক্তির স্তরে আসে। যেমন ইনফ্রারেড আলো কম শক্তি বহন করে, যা প্যানেলের ভেতরের ইলেকট্রনকে সক্রিয় করার জন্য যথেষ্ট নয়। আবার নীল বা অতিবেগুনি আলো অতিরিক্ত শক্তি বহন করলেও সেটি তাপে পরিণত হয়ে নষ্ট হয়ে যায়।

এই সীমাবদ্ধতার কারণে সাধারণ সৌর প্যানেল প্রাপ্ত সূর্যালোকের মাত্র এক-তৃতীয়াংশ ব্যবহার করতে পারে। বাকি অংশ অপচয় হয়। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা ‘সিঙ্গলেট ফিশন’ নামে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন, যা আলোর একটি কণাকে একাধিক শক্তি উৎপাদনে কাজে লাগাতে পারে।

গবেষণার সঙ্গে যুক্ত ইয়োইচি সাসাকি জানান, নতুন প্রযুক্তিতে আলোর একটি ফোটন থেকে দুটি এক্সাইটন তৈরি করা সম্ভব, যা শক্তি উৎপাদনের দক্ষতা বাড়ায়। তার ভাষায়, এতে একটি আলোকরশ্মি আগের তুলনায় দ্বিগুণ কার্যকর হয়ে ওঠে।

এছাড়া গবেষকরা কম শক্তির ইনফ্রারেড আলোকে উচ্চশক্তির দৃশ্যমান আলোতে রূপান্তরের কৌশল নিয়েও কাজ করছেন। এই দুই পদ্ধতির সমন্বয়ে ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকর সৌর প্যানেল তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে দুর্গম অঞ্চলসহ বিশ্বজুড়ে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বিস্তৃত হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

সুত্রঃ দ্য আর্থ।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au