বাংলাদেশ

মিজান-ফিরোজের দ্বন্দ্বে প্রাণ গেল উজ্জ্বল কর্মকারের

  • 2:25 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার

মেলবোর্ন, ১ এপ্রিল- ফিরোজ গাজীর সঙ্গে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলছিল মিজানুর রহমান মিজানের। এই বিরোধের মধ্যেই ফিরোজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বসেন মিজান। এক পর্যায়ে গণপিটুনিতে প্রাণ হারান হিন্দু যুবক  উজ্জ্বল কর্মকার।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে ‍উজ্জ্বলকে বাঁচানো যেত। গণপিটুনি পর দীর্ঘসময় তাকে পুলিশ ক্যাম্পে ফেলে রাখা হয়।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায়।

নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার অজিত কর্মকারের ছেলে। আহতরা হলেন-মিজানুর রহমান, শামীম হোসেন ও তরমুজ চাষি ফিরোজ গাজী।

পুলিশ সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার একটি জমিতে তরমুজ চাষ করে আসছিলেন কৃষক ফিরোজ গাজী। তবে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মিজানুর রহমানের সঙ্গে। মিজান ওই জমিকে নিজের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদাও দাবি করে আসছিলেন।

ঘটনার দিন বিকেলে ফিরোজ গাজী তার ক্ষেত থেকে তরমুজ তুলতে গেলে মিজান ৮-১০ জনকে সঙ্গে নিয়ে বাধা দেন। সেসময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ফিরোজকে মারধর করা হলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

এরপর ফিরোজের পক্ষের লোকজন উজ্জ্বল, মিজান ও শামীমকে আটকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত আটটার দিকে আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই উজ্জ্বল কর্মকারের মৃত্যু হয়েছে।

নিহতের ভাই তাপস কর্মকার অভিযোগ করেন, ‘চন্দ্রদ্বীপ ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানের অবহেলার কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে আমার ভাই বেঁচে যেত।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au