বিনোদন

শাহরুখের ‘কিং’-এ অভিষেকের নতুন রূপ, আসছে বড় ধামাকা

  • 9:15 pm - March 14, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর দর্শকেরা এখন শাহরুখ খানের পরবর্তী সিনেমা নিয়ে অধীর অপেক্ষায়। এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত ছবি ‘কিং’ সিনেমা নিয়ে আলোচনার ঝড় চলছে। ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।২০২৫ সালের মে-জুন মাসে ছবির শুটিং শুরু হবে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চন ‘কিং’ ছবিতে তাঁর চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দ ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে পর্দায় তুলে ধরবেন।

অভিষেক ইতিমধ্যেই শুটিংয়ের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন থ্রিলারে তাঁর চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তিনি চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন যাতে দর্শকদের কাছে তিনি নতুন এক রূপে নিজেকে হাজির হতে পারেন।এটি শাহরুখের সঙ্গে তাঁর প্রথম নেগেটিভ চরিত্র হবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ, সুহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা বলছেন, শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের জন্য দীপিকা পাড়ুকোন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে। ছবির শুটিং মে ও জুন মাসে মুম্বাইয়ে শুরু হবে। পরবর্তীতে ইউরোপে শুটিং হবে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au