বিশ্ব

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ:

মার্কিন সেনাপ্রধানকে পদত্যাগের নির্দেশ, ইরানের সর্বোচ্চ সেতুতে ভয়াবহ হামলা

  • 10:43 am - April 03, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত নতুন মোড় নিয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রশাসন দেশটির সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জেনারেল জর্জকে নির্ধারিত সময়ের আগেই অবসর নিতে বলা হয়েছে। জানা গেছে, তার সামরিক দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রশাসনের মতপার্থক্য ছিল। যদিও তিনি ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকার কথা ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতু ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের পশ্চিমে কারাজ শহরের কাছে অবস্থিত বি-১ সেতুতে হামলার ফলে সেটি প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু এই সেতুটি শিগগিরই উদ্বোধনের কথা ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছিল।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের মানদণ্ড অনুযায়ী তেলের দাম (West Texas Intermediate) ব্যারেলপ্রতি ১১৩ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। একইসঙ্গে শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

বর্তমানে সম্ভাব্য স্থল অভিযানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।

জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব নিচ্ছেন আর্মির ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শীর্ষ সামরিক কর্মকর্তাদের ব্যাপক রদবদল করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস “সিকিউ” ব্রাউনকে কোনো ব্যাখ্যা ছাড়াই বরখাস্ত করা হয়। এছাড়া নৌবাহিনী, কোস্টগার্ড, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট তার পছন্দ অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করছেন। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ মার্কিন সেনাবাহিনী রাজনৈতিক প্রভাবের মুখে পড়তে পারে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বি-১ সেতুতে হামলার ভিডিও শেয়ার করে বলেন, “এটি ইরানের সবচেয়ে বড় সেতু—এখন আর কখনো ব্যবহার করা যাবে না। আরও অনেক কিছু ঘটতে যাচ্ছে। এখনই সময় ইরানের চুক্তিতে আসার, না হলে অনেক দেরি হয়ে যাবে।”

মধ্যপ্রাচ্যের এই সংঘাত দিন দিন আরও জটিল আকার ধারণ করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au