বিশ্ব

বিধানসভা নির্বাচন

শুভেন্দুর হলফনামা: বেড়েছে স্থাবর সম্পত্তি ও মামলার সংখ্যা

  • 2:55 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:২৯২ বার
পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়নপত্রে দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ২০২১ সালের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণে মোট ১৯.৬৫ লক্ষ টাকার পরিবর্তন এসেছে। স্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে, কিন্তু অস্থাবর সম্পত্তি কমেছে।

হলফনামায় দেখা যাচ্ছে, বর্তমানে শুভেন্দুর নগদ অর্থ ১২ হাজার টাকা, অস্থাবর সম্পত্তি ২৪,৫৭,৬০০ টাকা এবং স্থাবর সম্পত্তি ৬১,৩০,০০০ টাকা। এতে তাঁর মোট সম্পত্তি দাঁড়িয়েছে ৮৫,৮৭,৬০০ টাকা। ২০২১ সালের তথ্য অনুযায়ী, নগদ ছিল ৫ হাজার টাকা, অস্থাবর সম্পত্তি ৫৯,৩১,৬৪৭ টাকা এবং স্থাবর সম্পত্তি ৪৬,২১,১০২ টাকা। অর্থাৎ, পাঁচ বছরের মধ্যে অস্থাবর সম্পত্তি প্রায় ৩৪,৭৪,০৪৭ টাকা কমেছে, তবে স্থাবর সম্পত্তি বেড়েছে ১৫,০৮,৮৯৮ টাকা।

অপরাধের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২১ সালে শুভেন্দুর নামে কোনও মামলা ছিল না। এবার ২০২৬ সালের হলফনামা অনুযায়ী তাঁর নামে মোট ২৯টি মামলা রয়েছে। মামলাগুলো বিভিন্ন থানায় রুজু রয়েছে—গড়বেতা, খড়্গপুর সদর, চাঁচল, মোহনপুর, খড়দহ, লালগড়, সাঁকরাইল, জামবনি, ঝাড়গ্রাম। এছাড়া কলকাতার বৌবাজার, বেলেঘাটা ও হেয়ার স্ট্রিট থানাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় এখনও চার্জ গঠন হয়নি।

ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে শুভেন্দু স্নাতকোত্তর ডিগ্রিধারী। ২০১১ সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে, শুভেন্দু ২০২১ সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে হারিয়েছিলেন। এবার তিনি ভবানীপুর কেন্দ্র থেকেও ভোটে অংশগ্রহণ করবেন। নন্দীগ্রামের ভোট প্রথম দফায় ২৩ এপ্রিল এবং ভবানীপুরে ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিজেপি তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করেছে, ফলে রাজ্যে আবারও মুখ্যমন্ত্রী এবং শুভেন্দুর দ্বৈরথ দেখা যাবে।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au