বাংলাদেশ

হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৮ বছরের সাকিম উদ্দিন গ্রেপ্তার

  • 9:38 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
অভিযুক্ত বৃদ্ধের নাম মো. সাকিম উদ্দিন (৬৮)। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- মানিকগঞ্জের সাটুরিয়ায় এক হিন্দু কিশোরীকে ধর্ষণের পর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গত শনিবার সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলা দায়েরের পর অভিযুক্ত সেই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত বৃদ্ধের নাম মো. সাকিম উদ্দিন (৬৮)। তিনি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া পূর্বপাড়া বিশ্বাসবাড়ী গ্রামের মৃত আনছার উদ্দিনের ছেলে।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার হরগজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উপপরিদর্শক এস্কান্দার আলী সর্দার।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর বাবা-মা দুজনেই চাকরিজীবী। বাবা-মা অফিসে চলে গেলে সে তার ছোট বোনকে নিয়ে বাড়িতে একা থাকত। দুই মাস আগে ধুমধাম করে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ায় বাবার বাড়িতে ফিরে আসে এবং চিকিৎসকের কাছে যায়। চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, কিশোরীটি সাত মাসের অন্তঃসত্ত্বা।

দুই মাস আগে বিয়ে হওয়া মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা-এই খবর শুনে কিশোরীর অসহায় বাবা-মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায়, বাড়িতে কেউ না থাকলে পাশের স্যানিটারি দোকানের মালিক সাকিম উদ্দিন নানা অজুহাতে তাদের বাড়িতে আসত।

সে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করত এবং ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে কিশোরীকে ধর্ষণ করত। ধর্ষণের পর সাকিম উদ্দিন তাকে বাবা-মাকে কিছু না বলতে হুমকি দিত। ভয়ে কিশোরী ঘটনাটি কাউকে জানাতে সাহস পায়নি। ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

কিশোরীর বাবা বলেন, “সাকিম উদ্দিন ভয় দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে। তার কঠোর শাস্তির দাবি জানাই।”

উপপরিদর্শক এস্কান্দার আলী সর্দার, “কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আসামী মো. সাকিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।”

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au