বাংলাদেশ

ইসকন মন্দিরে হামলায় অনলাইনে বোমা তৈরির ফাইল পাঠানো কে এই ‘শিশু জঙ্গি’

  • 10:11 pm - April 04, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন, ৪  এপ্রিল- বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট শুধু রাজনৈতিক পটপরিবর্তন ঘটেনি, সেদিনের পর দেশটিতে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর চেহারায়। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সাজাপ্রাপ্ত কয়েক’শ চিহ্নিত ব্যক্তিকে কারাগারা থেকে ছেড়ে দেওয়া হয় প্রথম দিনই। যাদের বেশিরভাগই ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। এছাড়াও আত্মগোপনে থাকা হাজার হাজার জঙ্গি সেসময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড চালাতে থাকে।

অভিযোগ রয়েছে, ড. ইউনূস সরকার সেইসব জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করে। এমনকি তার উপদেষ্টাসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারাও দাবি করতে থাকেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি সংগঠনও নেই।

তারা বিগত আওয়ামী লীগ সরকারকে অভিযুক্ত করে ক্রমাগত বলতে থাকে, শেখ হাসিনার সরকার নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে নাটক করেছে।

শিশু জঙ্গি গ্রেপ্তার!
তবে ইউনূস সরকারের বিদায়ের পর তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বুঝতে পারে- দেশে জঙ্গি কার্যক্রম যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। গতকাল শুক্রবার প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি জানায়, আগের দিন (বৃহস্পতিবার) হবিগঞ্জ সদর থানা এলাকায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল অভিযান চালিয়ে ১৬ বছরের এক ‘কিশোর জঙ্গি’কে আটক করেছে।

তবে অপ্রপ্ত বয়স্ক হওয়ায় ওই কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ। তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’ সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ভয়ঙ্কর সব তথ্য
ডিএমপি জানিয়েছে, ওই কিশোর শুধু যে ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত তাই নয়- সে অনলাইনে বোমা তৈরির কৌশল পিডিএফ ফাইল আকারে অসংখ্য জঙ্গির কাছে পাঠিয়েছে। তার পরিকল্পনা ছিল ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মতাবলম্বীদের মসজিদসহ বিভিন্ন স্থাপনা, একাধিক ইসকন মন্দির এবং পুলিশের চেকপোস্টে হামলা চালানো। (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে খুঁজে পায় ‍পুলিশ
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করে ওটিএন বাংলাকে বলেন, ‘রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি আহসান জহির খান (৫০) নামের এক ব্যক্তিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ব্যক্তিকে নানান কৌশলে জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।’

“আমরা জানতে পারি তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলার সূত্র ধরেই হবিগঞ্জ থেকে এই কিশোরকে আটক করে পুলিশ।

মূলত এই কিশোরের সঙ্গে জিয়া উদ্যান থেকে গ্রেপ্তার আহসান জহির খান ও তার কয়েকজন সহযোগীর যোগাযোগের তথ্য পাওয়া যায়।

আইএস সংশ্লিষ্টতা
ডিএমপির দাবি, এই কিশোর অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে নিয়মিত সালাফি মতাদর্শভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য সংগ্রহের কাজে যুক্ত ছিল। এর বাইরে পুলিশের স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির হামলার পরিকল্পনা এবং উসকানি দিয়ে যাচ্ছিল।

শেরেবাংলা নগর থানার মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে ওই কিশোরের যোগাযোগের তথ্যও পেয়েছে পুলিশ।

মনে করাচ্ছে সেই সাফফাতকে
২০২০ সালের ১৭ আগস্ট সাফফাত ইসলাম নামে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি। সেই বছরই এসএসসি পাস করা সাফফাত অল্প বয়সেই হয়ে উঠেছিল দুর্ধর্ষ জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর আপডেট খবর ছিল তার ঠোঁটস্থ। পিস্তল থেকে সাব মেশিনগান- এসব অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, সবই জানতো সে।

‘জিহাদ’ করতে মরিয়া সাফফাত এই নব্য জেএমবির একটি সেলের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিল। সেলের সদস্যদের কাছে সে পরিচিত ছিল একাধিক নামে। কেউ তাকে চিনতো আব্দুল্লাহ নামে। কেউবা উইলিয়াম, কুতুব উদ্দিন আইবেক, চেঙ্গিস খান, আলী ইবনে সুফিয়ান, আরকে খান, আল্প আরসালান কিংবা মেহমেদ চাগরী বেগ নামে।

সাফফাতের সেই ঘটনা জেনে পুরো বাংলাদেশ অবাক হয়ে যায়।

সিটিটিসি

ইন্টারনেটেই এখন জঙ্গি প্রশিক্ষণ
পুলিশ প্রকাশ্যে স্বীকার না করলেও আড়ালে বলছে, এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা। এই কিশোর জঙ্গিকে গ্রেপ্তারের পর সিটিটিসি কর্মকর্তারাও এ সংক্রান্ত তথ্য পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ওটিএন বাংলাকে বলেছেন, ‘ইন্টারনেটের মাধ্যমেই অস্ত্র চালনা থেকে শুরু করে বোমা তৈরি পর্যন্ত শেখানো হচ্ছে। এই কিশোর জঙ্গিকে আটকের পর এমন চিত্র উঠে আসে। এছাড়া ঘরে বসেই অস্ত্র চালনা থেকে শুরু করে বোমা তৈরির সব ম্যানুয়াল বাংলায় অনুবাদ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে জঙ্গিরা।

সিটিটিসি কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা নিয়মিত অনলাইনে নিজেদের প্রচারণা চালায়। ইন্টারনেটে জঙ্গিবাদের মূল হোতারা এক ধরনের ফাঁদ পেতে বসে আছে। কোমলমতি কিশোর-তরুণদেরকে তারা লক্ষ্য বানিয়ে উদ্বুদ্ধ করছে। এক পর্যায়ে তাদের ঘর ছাড়তে উস্কানি দেওয়া হচ্ছে।

উদ্বিগ্ন বিএনপি সরকার
বিগত আওয়ামী সরকার  ‘জেএমবি’,  ‘নব্য জেএমবি’ ইত্যাদি নামের বহু জঙ্গি সংগঠনকে দমন করেছিল। বিশেষ করে ভয়ঙ্কর ‘তামিম-সারওয়ার গ্রুপ’কে সফলভাবে দমন করেছিল। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়ার পর আবারও নব্য জেএমবি বিভিন্ন নামে অনেক জঙ্গি সংগঠনের তৎপরতা শুরু হয়। আর বিএনপি সরকারকে এটাই উদ্বিগ্ন করে তুলেছে।

তবে সরকারের নীতিনির্ধারকরা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে। বিশেষ করে ড. ইউনূসের সরকার যেসব জঙ্গিদের ছেড়ে দিয়েছে- তাদেরকে আবার গ্রেপ্তার করা হবে।

এই শাখার আরও খবর

ইইউ প্রধানকে ‘ভণ্ড’ আখ্যা দিল অস্ট্রিয়ায় নিযুক্ত ইরান দূতাবাস

মেলবোর্ন, ৪  এপ্রিল-  অস্ট্রিয়ায় নিযুক্ত ইরান দূতাবাস ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস-এর সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ‘ভণ্ডামি’র অভিযোগে অভিযুক্ত করেছে। হরমুজ…

কদমতলীতে আগুনে পুড়ে নিহত ৫

মেলবোর্ন, ৪  এপ্রিল- ঢাকার কেরাণীগঞ্জ-এ একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল…

মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতায় ১৮ নিহত, সাংবাদিক নির্যাতনেও উদ্বেগ: এইচআরএসএস

মেলবোর্ন, ৪ এপ্রিল- দেশে গত মার্চ মাসে অন্তত ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। শনিবার…

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে যা জানা যাচ্ছে ও যেসব তথ্য এখনো অজানা

মেলবোর্ন, ৪ এপ্রিল- ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘিরে কিছু তথ্য সামনে এলেও…

হামের প্রাদুর্ভাবে বিএমইউতে বিশেষায়িত ৮ শয্যার ওয়ার্ড চালু

মেলবোর্ন, ৪ এপ্রিল- দেশজুড়ে হাম-এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির…

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন?

মেলবোর্ন, ৪ এপ্রিল- দীর্ঘ সাত বছরের বিরতির পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au