নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…
মেলবোর্ন, ৫ এপ্রিল- ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান-এর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। তবে এই উদ্ধার অভিযান সহজ ছিল না; এতে তাদের তীব্র প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এক মার্কিন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া ওই ক্রু সদস্যকে জীবিত না মৃত অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার সকালে, যখন ইসলামিক বিপ্লবী গার্ড ইরানের আকাশসীমায় মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি করে। যুদ্ধবিমানটিতে দুইজন ক্রু ছিলেন-একজন পাইলট এবং অপরজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা।
বিমান বিধ্বস্ত হওয়ার দিনই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী একজন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে দ্বিতীয় ক্রু সদস্য নিখোঁজ থাকায় তাকে উদ্ধারে অভিযান জোরদার করা হয়। পরবর্তীতে সেই অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরানের ভেতরে প্রবেশ করে অনুসন্ধান চালায়।
শেষ পর্যন্ত রোববার দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে পুরো অভিযানের বিস্তারিত, বিশেষ করে কোথা থেকে এবং কী পরিস্থিতিতে তাকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, শত্রু ভূখণ্ডে এ ধরনের উদ্ধার অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। ফলে এই ঘটনাকে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au