বিশ্ব

কোচবিহারে মোদির জনসভার আগে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

  • 4:10 pm - April 05, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফরের আগের রাতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে আগে থেকেই হাই-অ্যালার্ট জারি ছিল। এর মধ্যেই শনিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধা এলাকায় নাকা চেকিং চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি মেখলিগঞ্জ এলাকা থেকে অস্ত্রগুলো নিয়ে আসছিল। রাত প্রায় আড়াইটার দিকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা এবং পরে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কেন এবং কী উদ্দেশ্যে তারা এসব অস্ত্র বহন করছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। শনিবার মালদহের মালতীপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে রহস্যজনক একটি ড্রোন উড়তে দেখা যায়, যা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করে।

এর আগে মালদহের কালিয়াচকে বিক্ষোভের সময় কয়েকজন বিচারককে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনাও আলোচনায় আসে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস, উদ্দেশ্য এবং সম্ভাব্য কোনো বড় পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট

মেলবোর্ন, ১৮ জুন- জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলে তাতে অংশ নেবে না জামায়াত জোট। তবে সংবিধান সংস্কারের জন্য পৃথক কমিটি গঠন করা…

চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল

মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au