খেলা

আইপিএলে ভ্রমণের উপরে থাকতে হবে বিরাটদের

  • 4:32 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

চ্যাম্পিয়নস ট্রফিতে জিরো কিলোমিটারও ভ্রমণ করতে হয়নি ভারতকে। তবে, আইপিএলে বেঙ্গালুরুকে ভ্রমণ করতে হবে ১৭ হাজার কিলোমিটার।

এবার আইপিএলে বিমানপথে দৌড়ের ওপরই থাকতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের আঠারোতম আসর।

১০ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল ৭টি ম্যাচ খেলবে ঘরের মাঠে, বাকি প্রতিপক্ষের মাঠে। আর ঘরে-বাইরে সমান সংখ্যক ম্যাচ খেলতে হবে বলে ভ্রমণও করতে হবে বেশি বেশি। সূচির কারণে এই ভ্রমণ দূরত্বটা সবচেয়ে বেশি হতে যাচ্ছে কোহলির বেঙ্গালুরুর জন্য।

এবারের আইপিএলে দল ১০টি হলেও মোট ভেন্যু ১৩টি। কারণ দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হোম ভেন্যু দুটি করে। দিল্লি ক্যাপিটালসের জন্য দিল্লির পাশাপাশি বিশাখাপত্তনম, রাজস্থান রয়্যালসের জন্য জয়পুরের পাশাপাশি গুয়াহাটি এবং পাঞ্জাব কিংসের জন্য নিউ চণ্ডীগড়ের পাশাপাশি ধর্মশালা হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

বেঙ্গালুরুর সামনে এবার ভ্রমণ–ধকলও বড় চ্যালেঞ্জ।
বেঙ্গালুরুর সামনে এবার ভ্রমণ–ধকলও বড় চ্যালেঞ্জ।বিসিসিআই
তবে হোম ভেন্যু একটি হওয়ার পরও বেশি ভ্রমণ করতে হবে বেঙ্গালুরুকে। কোহলিদের দল উদ্বোধনী ম্যাচ খেলবে কলকাতায়। এর পর লাগাতারভাবে দক্ষিণ ভারত, উত্তর ভারতের এক শহর থেকে আরেক শহরে দৌড়াতে হবে।

এক মাসের মধ্যেই বেঙ্গালুরুকে ১৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ৮টি বিমানযাত্রার ধকল নিতে হবে। সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লিগ পর্বে ভ্রমণ করতে হবে ১৭০৮৪ কিলোমিটার। কোহলিদের এত বেশি ভ্রমণ দরকার হওয়ার বড় কারণ সূচি। শেষের দুটি ম্যাচ বাদে বেঙ্গালুরুর ঘরের মাঠে একসঙ্গে দুটি ম্যাচ নেই।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au