খেলা

আবারো জাতীয় দলে ফিরলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া

  • 4:40 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।

নেশন্স লিগে ইউক্রেইনের বিপক্ষে দুই লেগের ম্যাচের জন্য বেলজিয়ামের ২৬ সদস‍্যের দলে ডাক পেয়েছেন কোর্তোয়া। নেতৃত্ব নিয়ে সেই সময়ের কোচ দমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ২০২৩ সালের জুনের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

৩২ বছর বয়সী কোর্তোয়া বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০২ ম‍্যাচ। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছরের ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপে তিনি খেলেননি। তেদেস্কোর ছাঁটাইয়ের পর রুদি গার্সিয়া কোচ হলে ভাবনায় পরিবর্তন আনেন এই তারকা। গার্সিয়া প্রথমবারের মতো দল ঘোষণা করেন।
তবে এর আগেই নতুন ঝামেলার আভাস মিলেছে। কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানো কুন কাস্তেলস গত রোববার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন এবং রিয়াল গোলরক্ষকের ফেরার সিদ্ধান্ত গ্রহণ করায় কোচের সমালোচনা করেছেন।

কাস্তেলস দাবি করেছেন, তেদেস্কোর সঙ্গে বিবাদের সময় কোর্তোয়ার আচরণে অখুশি বেলজিয়ামের অনেক খেলোয়াড়।

স্বাভাবিকভাবেই এই বিষয় এসেছে গার্সিয়ার সংবাদ সম্মেলনে। প্রশ্ন উঠেছে, নিজের আচরণের জন‍্য কোর্তোয়াকে ক্ষমা চাইতে বলা হবে কি না। এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বেলজিয়াম কোচ দিয়েছেন নতুন শুরুর বার্তা।

আমরা একটি শূন‍্য স্লেট নিয়ে শুরু করছি। সোমবারের আগে খেলোয়াড়দের সঙ্গে আমার দেখা হবে না। তবে কী ঘটেছিল, সেটা নিয়ে আমি আবার নেতাদের সঙ্গে কথা বলব। এরপর আমি কয়েক বছর আগে কী ঘটেছিল, সেটা নিয়ে কথা অব‍্যাহত থাকতে দেব না। অন‍্যথায় আমাদের কোনো ধরনের অগ্রগতি হতে না।”

নেতৃত্বের ব‍্যাপারটিও এখন পর্যন্ত সমাধান হয়নি বলেই জানালেন গার্সিয়া। ২০২২ বিশ্বকাপের পর এদেন আজারের জায়গায় অধিনায়ক হন কেভিন ডে ব্রুইনে। সেখানে কি পরিবর্তন আনবেন গার্সিয়া?

“এটা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু এবং থিবো অবশ‍্যই প্রার্থী। আমরা আগামী সপ্তাহে দেখব কে নেতা হবে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au