বাংলাদেশ

ইতিহাস গড়ার পথে আর্টেমিস মিশন

চাঁদের আড়ালে ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন আর্টেমিস নভোচারীরা

  • 1:35 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
আর্টেমিস নভোচারী। ছবিঃ নাসা

মেলবোর্ন, ৬ এপ্রিল- মানব ইতিহাসে সবচেয়ে দূরে, সবচেয়ে নিঃসঙ্গ এক যাত্রার অংশ হতে চলেছেন আর্টেমিস মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যেতে যেতে তারা এতটাই দূরত্বে পৌঁছাবেন, যেখানে মানুষের উপস্থিতি আগে কখনও ছিল না। এতদিন পর্যন্ত মহাকাশযান থেকে পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ অবিচ্ছিন্ন ছিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত নাসার মিশন কন্ট্রোল থেকে আসা কণ্ঠস্বর যেন তাদের জন্য ছিল এক ধরনের মানসিক ভরসা। কিন্তু সেই যোগাযোগ হঠাৎ করেই ৪০ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে।

সোমবার ব্রিটিশ সময় রাত ১১টা ৪৭ মিনিটের দিকে যখন নভোচারীরা চাঁদের পেছনের দিকে চলে যাবেন, তখন চাঁদ নিজেই পৃথিবী ও মহাকাশযানের মধ্যে একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে। ফলে রেডিও ও লেজার সংকেত আর আদান-প্রদান করা সম্ভব হবে না। পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

প্রায় ৪০ মিনিট ধরে চার নভোচারী তখন সম্পূর্ণ একা থাকবেন মহাশূন্যের অন্ধকারে।প্রত্যেকে তখন নিজের চিন্তা ও অনুভূতির মধ্যে ডুবে থাকবেন। এটি হবে এক গভীর নিঃসঙ্গতা ও নীরবতার মুহূর্ত।

আর্টেমিস মিশনের পাইলট ভিক্টর গ্লোভার এই সময়টিকে শুধু প্রযুক্তিগত বিচ্ছিন্নতা হিসেবে দেখছেন না। মিশনের আগে তিনি বলেন, যখন তারা চাঁদের আড়ালে থাকবেন এবং কারও সঙ্গে যোগাযোগ থাকবে না, তখন পৃথিবীর মানুষ যেন সেই সময়টিকে একটি সুযোগ হিসেবে নেয়। সবাই যেন প্রার্থনা করে, আশা করে যাতে তারা নিরাপদে আবার যোগাযোগে ফিরতে পারেন।

আর্টেমিস ২ মিশনের যাত্রাপথ। ছবিঃ সংগৃহীত

এই অভিজ্ঞতা নতুন নয়। আজ থেকে ৫০ বছরেরও বেশি আগে অ্যাপোলো মিশনের নভোচারীরাও একই ধরনের বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে ১৯৬৯ সালের অ্যাপোলো ১১ মিশনে মাইকেল কলিন্সের অভিজ্ঞতা ছিল সবচেয়ে ভিন্ন। যখন নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন রাখেন, তখন কলিন্স একা ছিলেন কমান্ড মডিউলে, চাঁদের কক্ষপথে ঘুরছিলেন।

যখন তার মহাকাশযান চাঁদের পেছনের অংশে চলে যেত, তখন চাঁদের পৃষ্ঠে থাকা সহযাত্রীদের সঙ্গে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, তেমনি পৃথিবীর মিশন কন্ট্রোলের সঙ্গেও সব সংযোগ বন্ধ হয়ে যেত প্রায় ৪৮ মিনিটের জন্য। পরে তার স্মৃতিকথায় তিনি লিখেছিলেন, সেই মুহূর্তে তিনি নিজেকে সত্যিকার অর্থেই একা অনুভব করেছিলেন, যেন পরিচিত কোনও জীবনের অস্তিত্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তবে তিনি ভয় বা একাকিত্ব অনুভব করেননি। বরং পরবর্তী সাক্ষাৎকারে তিনি জানান, এই নীরবতা তাকে এক ধরনের শান্তি ও প্রশান্তি এনে দিয়েছিল, যা তাকে মিশন কন্ট্রোলের অবিরাম নির্দেশনা থেকে কিছুটা বিরতি দিয়েছিল।

অন্যদিকে পৃথিবীতে এই সময়টা হবে বেশ উদ্বেগের। মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষা করার দায়িত্বে থাকা বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য এটি হবে এক ধরনের পরীক্ষার মুহূর্ত। ইংল্যান্ডের কর্নওয়ালে অবস্থিত গুনহিলি আর্থ স্টেশনে একটি বিশাল অ্যান্টেনা দিয়ে ওরিয়ন ক্যাপসুলের সংকেত সংগ্রহ করা হচ্ছে। যাত্রাপথে মহাকাশযানের অবস্থান নির্ধারণ করে সেই তথ্য নাসার প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।

গুনহিলির প্রধান প্রযুক্তি কর্মকর্তা ম্যাট কসবির মতে, মানুষের উপস্থিতিসহ কোনও মহাকাশযানকে এইভাবে ট্র্যাক করার অভিজ্ঞতা তাদের জন্য প্রথম। তিনি বলেন, মহাকাশযানটি যখন চাঁদের আড়ালে যাবে, তখন কিছুটা দুশ্চিন্তা কাজ করবে। কিন্তু যখন আবার সেটি দৃশ্যমান হবে, তখন তারা ভীষণ আনন্দিত হবেন, কারণ তখন নিশ্চিত হওয়া যাবে যে নভোচারীরা সবাই নিরাপদে আছেন।

ভবিষ্যতে যাতে এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতার ঘটনা আর না-ও ঘটতে পারে সেজন্য নাসা এবং বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থা চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন ও আরও গবেষণার পরিকল্পনা করছে। এজন্য চাঁদের চারপাশে স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে চাঁদের দূরবর্তী অংশ থেকেও ২৪ ঘণ্টা যোগাযোগ বজায় রাখা যায়।

তবে বর্তমান মিশনে এই ৪০ মিনিটের বিচ্ছিন্নতা নভোচারীদের জন্য এক বিশেষ সুযোগও তৈরি করবে। পৃথিবীর সঙ্গে যোগাযোগ না থাকায় তারা পুরো মনোযোগ দিতে পারবেন চাঁদের দিকে। এই সময় তারা চাঁদের ছবি তুলবেন, এর ভূতাত্ত্বিক গঠন নিয়ে গবেষণা করবেন এবং কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করবেন।

এরপর যখন তারা চাঁদের ছায়া থেকে বেরিয়ে আসবেন এবং পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ স্থাপন হবে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে পুরো বিশ্ব। আর ইতিহাস গড়া এই নভোচারীরা তাদের সেই অভূতপূর্ব অভিজ্ঞতা ও দৃশ্য সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৭ এপ্রিল- তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর মরদেহ চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ঘটনাটি ঘটে।…

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির জামিন মঞ্জুর, হাইকোর্টের রুল জারি

মেলবোর্ন, ৭ এপ্রিল- ঢাকার ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল)…

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইরানের আসালুয়েহে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, দেশটির প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া…

চবির দেয়ালে গোলাম আযমের পোস্টার: ‘আমাকে জুতা মারুন’ লিখে উত্তেজনা

মেলবোর্ন, ৭ এপ্রিল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি সম্বলিত পোস্টার দেখা গেছে; সেখানে জুতার চিহ্ন এঁকে…

ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে ইরানের বিশ্বকাপ ভাগ্য

মেলবোর্ন, ৬ এপ্রিল- আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে…

ত্রয়োদশ সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

মেলবোর্ন, ৬ এপ্রিল-  ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au