অস্ট্রেলিয়া

মাঝ আকাশে যাত্রী অসুস্থ: সিডনিতে ফিরে এলো ডালাসগামী কান্টাস এয়ারওয়েজ

  • 2:37 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার
সিডনিতে ফিরে এলো ডালাসগামী কান্টাস ফ্লাইট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ এপ্রিল-  ফ্লাইটে একজন যাত্রী জরুরি চিকিৎসা প্রয়োজন হওয়ায় সিডনি থেকে টেক্সাসের ডালাস যাওয়ার পথে ক্যান্টাসের একটি ফ্লাইটকে জরুরি পরিস্থিতির কারণে উল্টো ফিরে আসতে হয়েছে। অস্ট্রেলিয়ার সীমানা ত্যাগ করার চার ঘণ্টা পর, কান্টাস এয়ারওয়েজের ফ্লাইট কিউএফ৭ নর্থ ফিজি বেসিনের উপরে আসতেই পাইলটরা বিমানকে সিডনিতে ফেরানোর সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়ার অলিম্পিক ডাইভার স্যাম ফ্রিক্কার এই ফ্লাইটে ছিলেন। তিনি ইনস্টাগ্রামে পুরো উল্টো পথে যাত্রার ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, বিমানটি মধ্যআকাশে অতিরিক্ত জ্বালানি ফেলে দিচ্ছে। ফ্লাইটে এত জ্বালানি ছিল যে ফিজিতে অবতরণ সম্ভব হচ্ছিল না, তাই পাইলটরা বিমানের নিরাপদ সিডনি ফেরার সিদ্ধান্ত নেন।

ফ্রিক্কার বলেন, “আমরা এখন জ্বালানি ফেলে দিচ্ছি। চার ঘণ্টা আগে সিডনি ছাড়ার পর একটি জরুরি পরিস্থিতির কারণে ফিরে আসতে হলো। সমুদ্রের ওপর জ্বালানি ফেলে দিচ্ছে দেখে মন খারাপ হচ্ছে। তবে এটি দেখায় মানুষের জীবন কত মূল্যবান। মানুষের জীবন অমূল্য, তাই এর জন্য খরচ যাই হোক তা কোনো ব্যাপার নয়।”

এই জরুরি উল্টো যাত্রা এমন সময় ঘটলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অস্ট্রেলিয়ায় জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

কান্টাস এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীকে চিকিৎসা দেওয়া নিশ্চিত করতে ফ্লাইটটি সিডনিতে ফেরানো হয়েছে, কারণ সেখানে এয়ারলাইনের আরও বেশি চিকিৎসা সুবিধা উপলব্ধ।

পরবর্তীতে ফ্লাইটটি পুনঃনির্ধারিত হয় এবং রবিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটে আবার সিডনি থেকে ডালাসের উদ্দেশ্যে রওনা হয়।

ক্যান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, “নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ফ্লাইটের যাত্রীদের ধৈর্য এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানাই।”

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au