খেলা

আইপিএলেও অনিশ্চিত জাসপ্রিত বুমরা!

  • 5:06 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার

পিঠের চোটে ভুগছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরা। এই চোটের কারণে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তিনি। আর এবার আইপিএলের শুরুতেও মাঠে নামতে পারছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের এই নির্ভরযোগ্য বোলার।

চলতি মার্চ মাসে তিনটি ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে আহমেদাবাদে। আর ৩১ মার্চ ওয়াংখেড়েতে ঘরের মাঠে লড়বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই তিনটি ম্যাচেই থাকছেন না বুমরা।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে দলে যোগ দিতে পারেন বুমরাহ। সম্ভাব্যভাবে ৪ এপ্রিল লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে ফিরতে পারেন তিনি। তবে মাঠে ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের চূড়ান্ত ছাড়পত্রের ওপর।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে পিঠের চোট পান বুমরাহ। এরপর থেকেই পুনর্বাসনে রয়েছেন তিনি। ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার জানিয়েছিলেন, বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ বুমরাহকে অন্তত পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিল। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রাখা হলেও ফেব্রুয়ারির শুরুতে নতুন স্ক্যানের পর তাকে বাদ দেওয়া হয়।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au