বাংলাদেশ

সাভারে উচ্ছেদ আতঙ্কে ৪২ সংখ্যালঘু পরিবার

  • 6:34 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
সাভারে উচ্ছেদের আতঙ্কে ৪২ সংখ্যালঘু পরিবার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ এপ্রিল- সাভারের ধলেশ্বরী নদীর তীরঘেঁষা পানপাড়া মহল্লায় দীর্ঘদিনের শান্ত পরিবেশ ভেঙে এখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা এ মহল্লার অন্তত ৪২টি হিন্দু পরিবার হঠাৎ করেই নিজেদের ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন গুনছে। স্থানীয়দের অভিযোগ, এক প্রভাবশালী ব্যক্তির জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে পুরো এলাকায় ভয়ভীতি, চাপ ও অস্থিরতা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া মহল্লাটি বহু পুরোনো একটি বসতি, যেখানে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো বসবাস করে আসছে। কিন্তু গত ৫ আগস্টের পর পরিস্থিতির হঠাৎ পরিবর্তন ঘটে। সোহরাব উদ্দিন (ভুলু) নামে এক ব্যক্তি প্রায় ৯২ শতাংশ জমির মালিকানা দাবি করে এলাকাবাসীর ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ ওঠে। তিনি একাধিক পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা।

তারা জানান, সরাসরি উচ্ছেদে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি অন্তত ২৮ জন বাসিন্দার বিরুদ্ধে সাভার সেটেলমেন্ট অফিসে মামলা দায়ের করেন। পরে সরকারি জরিপে প্রতিবেদন এলেও সেটি তিনি মানতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বসবাসকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য, তাদের অধিকাংশই কয়েক প্রজন্ম ধরে একই জায়গায় বসবাস করছেন এবং এই জমিই তাদের একমাত্র সম্বল। স্থানীয় বাসিন্দা বিকাশ বলেন, এই জমিই তাদের সবকিছু, কিন্তু এখন হঠাৎ করেই সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোথায় গিয়ে আশ্রয় নেবেন, তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।

আরেক বাসিন্দা শিখা রাজবংশী জানান, বিয়ের পর থেকেই তিনি এই বাড়িতে বসবাস করছেন এবং তার পূর্বপুরুষরাও এখানে ছিলেন। বর্তমানে এমন এক ভয় ও চাপের পরিবেশ তৈরি হয়েছে যে স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। চিত্ত রাজবংশী নামের আরেক বাসিন্দা বলেন, তারা জমির কাগজপত্র দেখতে চাইলেও কোনো দলিল দেখানো হয়নি। বরং উল্টো ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে, “কিসের কাগজ, আমি নিজেই কাগজ।”

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে সোহরাব উদ্দিন (ভুলু) দাবি করেছেন, জমিটি তার নিজস্ব সম্পত্তি এবং দীর্ঘদিন তিনি এলাকায় না থাকায় কিছু লোক সেটি দখল করে নিয়েছে। তিনি বলেন, তিনি তার নিজস্ব জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ—সব নাগরিকই আইনের দৃষ্টিতে সমান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহব্বত কবীর জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলায় কোনো ধরনের জবরদখল বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। তিনি আরও বলেন, দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করে এবং সংখ্যালঘু বিষয়টি সামনে আসায় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে।

এদিকে প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে কাটছে পানপাড়া মহল্লার পরিবারগুলোর জীবন। নিজেদের ঘরবাড়ি রক্ষায় তারা এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, নিরাপত্তা এবং স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au