খেলা

থ্রি-লায়ন্সদের জাতীয় দলে হেন্ডারসন

  • 5:18 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

বিশ্বকাপ বাছাইয়ে পর্বের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা। আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন জর্ডান হেন্ডারসন। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে ফেরানোর ব্যাখ্যা দিয়েছেন টমাস টুখেল। ইংল্যান্ড কোচের দাবি, সিদ্ধান্তটা খুব ‘সহজ’ ছিল তার জন্য।

টুখেলের ঘোষিত ২৬ সদস্যের দলে চমক আছে বেশ কয়েকটি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় হেন্ডারসনের ফেরা।

ইংল্যান্ডের হয়ে ৮১ ম্যাচের সবশেষটি তিনি খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তখনকার কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনায় ছিলেন না তিনি।

ইংল্যান্ডের হয়ে ৮১ ম্যাচের সবশেষটি তিনি খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তখনকার কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনায় ছিলেন না তিনি।

লিভারপুলে এক যুগ কাটিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তুলে ২০২৩ সালের জুলাইয়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে নাম লেখান হেন্ডারসন। ক্লাবটির সঙ্গে তার তিন বছরের সেই চুক্তি শেষ হয়ে যায় ছয় মাসেই। সৌদি আরবের ফুটবল ছেড়ে ২০২৪ সালের জানুয়ারিতে তিনি যোগ দেন আয়াক্স আমস্টারডামে।

কিন্তু ডাচ ক্লাবটির শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। দলটির সবশেষ ৯ ম‍্যাচের কেবল দুটিতে শুরুর একাদশ ছিলেন। তাকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্তকে সামাজিক মাধ্যমে অনেকে ‘অদ্ভুত’ ও ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছে। বিবিসি স্পোর্ট ওয়েবসাইটের একটি জরিপে ৮৮ শতাংশ উত্তরদাতা কোচের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

গত অক্টোবরে সাউথগেটের স্থলাভিষিক্ত হওয়া টুখেলের সংবাদ সম্মেলনেও একের পর এক প্রশ্ন ছুটে গেল হেন্ডারসনকে দলে ফেরানো নিয়ে। পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ তুলে ধরলেন তার ভাবনা।

এটা খুব সহজ সিদ্ধান্ত। প্রথমত, জর্ডান একজন বিজয়ী। সে আয়াক্সের অধিনায়ক। প্রতিটি দলে সে যা বয়ে নিয়ে আসে তা হলো নেতৃত্ব, মানসিক দৃঢ়তা, ব্যক্তিত্ব ও প্রাণশক্তি।”

“সে নিশ্চিত করে যে, প্রত্যেকে যেন তার মান অনুযায়ী চলে। সে সবকিছুই বয়ে আনে। আমাদের সমর্থকদের জন্য আমরা এমন একটি দল তৈরি করার চেষ্টা করি, যার জন্য তারা গর্বিত এবং যার সঙ্গে তারা পরিচিত হতে পারে। এই দল থেকে আমরা যা চাই, তার সবকিছুকেই প্রতিনিধিত্ব করে জর্ডান।”

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার আলবেনিয়া ও এর তিন দিন পর লাটভিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au