বাংলাদেশ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

  • 12:25 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:২৪৬ বার
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ এপ্রিল- রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটকের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হন এবং দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি প্রথমবার ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে একাধিকবার একই পদে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী স্পিকারদের একজন হিসেবে পরিচিতি পান।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সংসদে পুনরায় তাকে স্পিকার নির্বাচিত করা হয়। ওই বছরের ৩০ জানুয়ারি তিনি আবারও স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

আইন পেশা ও একাডেমিক জীবনেও ড. শিরীন শারমিন চৌধুরীর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন, উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকার ও সাংবিধানিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল ‘দ্য রাইট টু লাইফ’ বা মানুষের জীবনের অধিকার।

আইনজীবী হিসেবে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে মানবাধিকার, সংবিধান ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অংশ নিয়েছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায়ও তিনি প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au