অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনির আদালতে ভয়াবহ তথ্য

‘স্বর্গে যেতে চাও?’ জিজ্ঞেস করে দুই মেয়েকে নদীতে ফেলে ‘আত্নহত্যার’ চেষ্টা করেন মা

  • 1:06 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:২৯৮ বার
দুই মেয়েকে নদীতে ফেলে ‘আত্নহত্যার’ চেষ্টা করেন মা। ছবিঃ এএপি

মেলবোর্ন, ৮ এপ্রিল- অস্ট্রেলিয়ার সিডনিতে নিজের দুই কন্যাকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করেছেন এক মা। আদালতের নথিতে উঠে এসেছে, ঘটনার আগে তিনি মেয়েদের জিজ্ঞেস করেছিলেন তারা “স্বর্গে যেতে চায় কি না”, এরপরই তাদের পানিতে ছুড়ে ফেলেন। এরপর তিনি নিজেও নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও বেঁচে যান।

মঙ্গলবার সিডনির পারামাট্টা জেলা আদালতে হাজির করা হয় ৩৯ বছর বয়সী ওই নারীকে। ২০২৩ সালে সংঘটিত এই ঘটনায় দুই কন্যাকে নদীতে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনগত কারণে মা ও দুই শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।

আদালতের নথি অনুযায়ী, ঘটনার আগে ওই নারী তার সাবেক স্বামীকে জানিয়েছিলেন যে, তিনি নিজের বাসায় “আত্মা” ও “অশুভ শক্তি” দেখছেন। এসব দূর করতে তিনি অনলাইনে ‘নেটিভ আমেরিকান টিপি তাঁবু’, ট্যারোট কার্ড ও বিভিন্ন জিনিসপত্র কিনেছিলেন।

ঘটনার দিন ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর সকালে তিনি দুই মেয়েকে বলেন, সেদিন তাদের স্কুলে যেতে হবে না এবং তিনি তাদের জন্য একটি ‘চমক’ রেখেছেন। এরপর তিনি তাদের নিয়ে যান সিডনির লিভারপুল এলাকায় জর্জেস নদীর ওপর অবস্থিত লাইট হর্স ব্রিজে, যা মাটি থেকে থেকে প্রায় ১৫ মিটার উঁচু।

সেখানে গিয়ে তিনি এক মেয়েকে ব্রিজের রেলিংয়ের ফাঁকের মধ্যে মাথা ঢোকাতে বলেন, কিন্তু সে অস্বীকার করে। পরে তিনি মেয়েদের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে পানির কাছাকাছি একটি ঘাসে ঢাকা স্থানে নিয়ে যান, যা পানির পৃষ্ঠ থেকে প্রায় ২ মিটার উঁচু।

সেখানে তিনি এক কন্যাকে জিজ্ঞেস করেন, “তুমি কি এখন স্বর্গে যেতে চাও?” মেয়েটি জবাবে বলে, “না, আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।” মা তখন বলেন, “ওগুলো তুমি স্বর্গেও করতে পারবে।” কিন্তু মেয়েটি জানায়, সে বড় হয়ে পুলিশ হতে চায়। এরপরই মা তাকে তুলে নদীতে ছুড়ে ফেলেন।

অন্য মেয়েটি পালানোর চেষ্টা করলে তাকেও একইভাবে “ঈশ্বরের কাছে যেতে চাও কি না” জিজ্ঞেস করা হয়। সে উত্তর দেয়, “হ্যাঁ, কিন্তু আমি মারা গেলে।” এরপর তাকেও জোর করে নদীতে ফেলে দেওয়া হয়।

আদালতের নথিতে বলা হয়েছে, দুই শিশুই সাঁতার জানত না এবং পানিতে পড়ার পরপরই তারা স্বভাবিকভাবে শ্বাস নিতে পারছিল না। তারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে অনুনয় করে বলে, “আমরা আমাদের ভুল বুঝেছি, আমাদের ওপরে উঠতে দাও।” কিন্তু মা তাদের দিকে তাকিয়ে থাকেন, কোনো সাহায্য করেননি।

পরে দুই বোন একে অপরের হাত ধরে পানির নিচে কোনো কিছুর ওপর দাঁড়িয়ে থাকার চেষ্টা করে এবং তীরের কাছে একটি লাঠির সাহায্যে ভেসে থাকার চেষ্টা চালায়। তারা প্রায় দুই ঘণ্টা পানিতে অবস্থান করে। পরে একজন পথচারী তাদের চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করেন।

উদ্ধারকারীকে এক কন্যা জানায়, তাদের মা “শান্তি ও নির্জনতা” চাইছিলেন বলেই এখানে এনে ফেলে রেখে চলে যান। সে আরও বলে, “মা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি ঈশ্বরের কাছে যেতে চাই কি না। আমি বলেছিলাম, আমার এখনো অনেক কিছু করার আছে, কিন্তু তিনি আমার কথা শোনেননি।”

মেয়েদের নদীতে ফেলে দেওয়ার পর ওই নারী নিজেও ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেন। প্রায় সাত মিটার নিচে পড়ে তিনি গুরুতর আহত হলেও বেঁচে যান। চিকিৎসাকর্মীদের তিনি বলেন, “আমাকে মরতে দাও” এবং “আমি ঘুমাতে চাই, চিরদিনের জন্য ঘুমাতে চাই।”

পরে পুলিশকে তিনি জানান, গত এক বছর ধরে তিনি কানে কানে “নিজেকে হত্যা করো” ধরনের আওয়াজ শুনছিলেন এবং “ফেরেশতা” ও “দানব” দেখতে পেতেন, যারা কালো পোশাক পরে তাকে ভয় দেখাত।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক হিউ বেকার বুধবার তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি সিদ্ধান্ত দেবেন। এরপরই নির্ধারণ করা হবে তিনি বিচারের উপযুক্ত কিনা।

সূত্রঃ নিউজ.এইউ

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au