বিশ্ব

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করছে না ইসরায়েল: নেতানিয়াহু

  • 2:43 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১০৯ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।সংগৃহীত ছবি

মেলবোর্ন, এপ্রিল- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের জন্য ইরানের ওপর আক্রমণ স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করছে, তবে এই যুদ্ধবিরতি লেবাননের ওপর প্রযোজ্য নয়।

নেতানিয়াহু বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে বলেন, ইসরায়েল সমর্থন করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা যাতে “ইরান আর কখনও আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী দেশসমূহ এবং বিশ্বকে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসের হুমকি দিতে না পারে।” তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার মাধ্যমে এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করছে না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিন শারিফ ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা “লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” শারিফ বলেন, এই সিদ্ধান্ত “তাত্ক্ষণিকভাবে কার্যকর” হবে।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি স্বীকৃতি এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও মাঠপর্যায়ে উত্তেজনা এখনো চলছে। ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার শর্তে তিনি দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে অনেকটাই এগিয়ে গেছে।

তবে এই যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক বিতর্ক থামেনি। কংগ্রেস সদস্য অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন, এই যুদ্ধ সংবিধান লঙ্ঘন করে শুরু করা হয়েছে এবং এতে দেশ ও বিশ্ব বড় ঝুঁকির মুখে পড়েছে। তিনি ট্রাম্পকে অপসারণের বিষয়টিও বিবেচনার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ এখন দ্বিতীয় মাসে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর সংঘাত আরও বিস্তৃত হয়ে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। “অপারেশন এপিক ফিউরি” নামে পরিচিত এই হামলার ফলে জ্বালানি, নৌপরিবহন ও বিমান চলাচল খাতে ব্যাপক প্রভাব পড়ে এবং বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়।

সূত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au