প্রবাস দর্পন

নিউইয়র্কের সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির, হাসপাতালে আরও দুজন

  • 7:34 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
নিউইয়র্কের সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকার রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন পাঁচজন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল।

দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল সম্পর্কে বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরবর্তীতে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় বাংলাদেশি হিসেবে নিশ্চিত করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছর বয়সী মেয়ে ইকরা। তারা গুরুতর আহত অবস্থায় আলবানি এলাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের অবস্থা এখনো সংকটাপন্ন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এরপর তাদের মরদেহ নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা নিহতদের জন্য দোয়া কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au