বাংলাদেশ

পুকুর খননের সময় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • 1:36 pm - April 09, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মাটির নিচে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এই মূর্তিটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার ‘বালা পুকুর’ খননকাজ চলাকালে এই মূর্তির সন্ধান পাওয়া যায়। পুকুরটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন বলে জানা গেছে।

খননকাজে নিয়োজিত এস্কেভেটর চালক অরুণ চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। হঠাৎ করে মেশিনের মাথায় শক্ত কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি মাটি সরিয়ে দেখেন সেখানে একটি পাথরের মূর্তির মতো কিছু রয়েছে। পরে সেটি সাবধানে তুলে পরিষ্কার করলে বোঝা যায়, এটি কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। পরে বিষয়টি পুকুরের মালিক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বোচাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানায় এনে মূর্তিটির ওজন পরিমাপ করা হলে এর ওজন দাঁড়ায় ১৬ কেজি ২০০ গ্রাম। মূর্তিটির গঠন ও উপাদান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাচীন প্রত্নসম্পদ।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া মূর্তিটি একটি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অনেকে মনে করছেন, এই মূর্তি উদ্ধারের মাধ্যমে এলাকার মাটির নিচে আরও প্রাচীন নিদর্শন থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব সংশ্লিষ্টদের তদন্ত ও অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au