বিশ্ব

পিতা-পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছিল মুসলমানরা, সেই দুই বিধবা বিজেপির প্রচারে

  • 2:46 pm - April 09, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
নিহত হরগোবিন্দের বিধবা স্ত্রী ও পুত্রবধূ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল-  হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। সম্পর্কে তারা পিতা-পুত্র। তখন একজনের বয়স ৭০ বছর। আরেকজনের ৪০। এলাকায় অত্যন্ত নিরীহ হিসেবে পরিচিত এই দুই ব্যক্তিকে শুধু হিন্দু হওয়ার কারণে নৃশংসভাবে হত্যা করেছিল একদল মুসলমান।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ১২ এপ্রিল। সেদিন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস সমর্থিত বিভিন্ন মুসলিম সংগঠন। তেমনই একটি বিক্ষোভ থেকে কিছু দুর্বৃত্ত মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে খুন করে।

শুধু তাই নয়, এমন ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত অবাক হয়ে দেখেছিল, শত শত হিন্দুকে প্রাণ বাঁচাতে নদী সাঁতরে মুর্শিদাবাদ থেকে মালদা জেলায় পালিয়ে যেতে। যাদের মধ্যে বেশির ভাগই ছিল নারী ও শিশুরা। নিজেদের বাড়িঘর ছেড়ে ভাগীরথী নদী পার হয়ে বিভিন্ন স্কুলে আশ্রয় নিতে হয় তাদের।

সেদিন মানুষ আরও অবাক হয়েছিল, যখন এসব হিন্দুকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো ব্যবস্থা নেননি। উল্টো সেই দুষ্কৃতকারীদের পুলিশ দিয়ে নিরাপত্তা দেয় তৃণমূল সরকার। এ নিয়ে নানা সমালোচনার পরও মমতা সেইসব অসহায় হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়াননি বলে অভিযোগ ওঠে।

আজ প্রায় ১ বছর পর সেই নৃশংস ঘটনা আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। নিহত সেই পরিবারের বিধবা শাশুড়ি এবং পুত্রবধূ গতকাল বুধবার শমসেরগঞ্জের ধুলিয়ানে বিজেপির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দলটির মহিলা মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনের কেন্দ্রে ছিলেন স্বামীহারা দুই নারী। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় তাঁদের বরণ করে নেন। প্রকাশ্য দলীয় কর্মসূচিতে তাঁদের স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেয়া হয় দলের পক্ষ থেকে।

বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদলের সন্ত্রাসে স্বজনহারাদের পাশে থাকাই তাদের লক্ষ্য। শমসেরগঞ্জ থেকে এ বার বিজেপি প্রার্থী করেছে ষষ্ঠীচরণ ঘোষকে। অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। মূলত তাঁর সমর্থনেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বুথ স্তরে মহিলাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

হরগোবিন্দ এবং চন্দনের স্ত্রীদের পাশে নিয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভানেত্রী সুতপা বলেন, ‘‘শমসেরগঞ্জে এ বার পদ্ম ফুটছেই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কী ভাবে হত্যা করা হয়েছিল, সকলে জানেন। তাঁদের স্ত্রী এমনি এমনি এই মঞ্চে আসেননি। বিজেপির হাত যাতে শক্ত হয়, তা নিশ্চিত করতে এসেছেন ওঁরা।’’

অনুষ্ঠানে হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস বারবার চোখের জল মুছে বলেন, “বিজেপি প্রথম থেকেই আমাদের সঙ্গে ছিল। আমাদের পাশে থেকে সবরকম সহযোগিতা করেছে। এখনও আমাদের পাশে আছে। তাই বিজেপির আমন্ত্রণে এসেছি।”

ধারণা করা হচ্ছে, বিজেপির হয়ে ভোটপ্রচার করবেন হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও মৃত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস।

আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টিতে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au