অস্ট্রেলিয়া

সিডনিতে বিতর্কিত প্রো-প্যালেস্টাইন ইভেন্ট নিয়ে উত্তেজনা, বাতিলের দাবি জোরদার

 “গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” স্লোগান ঘিরে ক্ষোভ, ইহুদি সংগঠন ও কাউন্সিলরের তীব্র সমালোচনা

  • 3:56 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:৩২১ বার
প্রো-প্যালেস্টাইন ইভেন্ট। ফাইল ছবি

মেলবোর্ন, ১০ এপ্রিল- অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বিতর্কিত প্রো-প্যালেস্টাইন জনসভা আয়োজনকে ঘিরে উত্তেজনা ও সমালোচনা বাড়ছে। “গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” বলার অধিকারের দাবিতে আয়োজিত এই ফোরামটি বাতিলের বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে।

সিটি অব সিডনির মালিকানাধীন ভেন্যুতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইহুদি সংগঠন ও একাধিক কাউন্সিলর। সিডনি সিটি কাউন্সিলর লিনডন গ্যানন এই ইভেন্টকে “অত্যন্ত অশোভন” বলে আখ্যা দিয়ে বলেন, এমন মত প্রকাশের জন্য কাউন্সিলের ভেন্যু ব্যবহার করা “গ্রহণযোগ্য নয়”, বিশেষ করে যখন রাজ্যের প্রিমিয়ার এ ধরনের বক্তব্য নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি বলেন, সিটি অব সিডনির নিষ্ক্রিয়তায় তিনি “হতাশ”। তাঁর অভিযোগ, মেয়র ক্লোভার মুর ছবি তোলার সুযোগ থাকলে ইহুদি কমিউনিটির অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু সংকটের সময়ে পাশে দাঁড়ান না।

গ্রেগরির মতে, “গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” স্লোগানটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার আহ্বান হিসেবে দেখা হয় এবং এটি সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। বিশেষ করে সাম্প্রতিক বন্ডাই হামলার পরিপ্রেক্ষিতে।

প্রথমে ডার্লিংটন অ্যাক্টিভিটি সেন্টারে আয়োজনের পরিকল্পনা থাকলেও আয়োজক সংগঠন ‘স্টপ দ্য ওয়ার অন প্যালেস্টাইন’ পরে ঘোষণা দেয় যে, অনুষ্ঠানটি আগামী ৫ মে ইস্ট সিডনি কমিউনিটি অ্যান্ড আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। নতুন প্রচারপত্রে ভেন্যু ও তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বিতর্কিত কাম্বারল্যান্ড কাউন্সিলর আহমেদ ওউফকে আর বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়নি বলেও জানা গেছে।

সিটি অব সিডনি কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানায়, আয়োজকরা নিয়মিত তাদের ভেন্যু ব্যবহার করে থাকে।

কাউন্সিলর গ্যানন বলেন, যদিও প্রতিদিনের প্রশাসনিক সিদ্ধান্ত কাউন্সিলররা সরাসরি নেন না, তবুও ভবিষ্যতে এ ধরনের ইভেন্ট প্রতিরোধে কী করা যায়, তা নিয়ে তিনি সিটি প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। তিনি এ বিষয়ে নীতিমালা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

রাজ্য সরকারের এক মুখপাত্র জানান, সংশ্লিষ্ট ভেন্যুতে কী ধরনের অনুষ্ঠান হবে, সে সিদ্ধান্ত সিটি অব সিডনির নিজস্ব বিষয়। একইসঙ্গে তিনি বলেন, এ ধরনের গোষ্ঠীগুলো সাধারণত প্রচার ও মনোযোগ পাওয়ার চেষ্টা করে।

প্রিমিয়ার ক্রিস মিন্সও এ বিষয়ে তাঁর পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, বর্তমান আইনের আওতায় রাজ্য সরকারের এই ইভেন্ট বন্ধ করার ক্ষমতা নেই।

অন্যদিকে, ফেডারেল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ঘৃণা বা সহিংসতার কোনো স্থান নেই এবং সরকার ইতোমধ্যে কঠোরতম হেইট ক্রাইম আইন পাস করেছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au