বাংলাদেশ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ‘টাইম বোমার’ মতো

বিশ্লেষণ- মাইকেল রুবিন

  • 5:16 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:২৮১ বার
৩০% ভোটের সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সিনিয়র ফেলো ও কূটনৈতিক বিশ্লেষক মাইকেল রুবিনের বিশ্লেষণে দাবি করা হয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, বিএনপি যদি স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার জন্য মুহাম্মদ ইউনূসের এই অগণতান্ত্রিক নিষেধাজ্ঞাকে বহাল রাখে, তবে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করতে পারেন এবং এর ফলে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে চলে আসতে পারে।

বিশ্লেষণটিতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে বাংলাদেশি ভোটারদের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরাও স্বস্তি পেয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জামায়াতে ইসলামী ও তাদের ১১ দলীয় জোটকে বড় ব্যবধানে পরাজিত করে বিপুল জয় পায়। ২০২৪ সালের নির্বাচন বর্জন করা বিএনপি প্রায় অর্ধেক জনপ্রিয় ভোট এবং সংসদের প্রায় দুই-তৃতীয়াংশ আসন অর্জন করে।

এতে আরও দাবি করা হয়, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে যে উদ্বেগ ছিল, বিএনপির এই বিজয় তা কিছুটা প্রশমিত করেছে। বিশ্লেষণে বলা হয়, ২০২৪ সালের আন্দোলনের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গোষ্ঠীর সমর্থনে মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন এবং তিনি ক্ষমতার অপব্যবহার করে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এতে কারাবন্দিদের মুক্তি, ১৯৭১ সালের গণহত্যার সমর্থকদের পুনর্বাসন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়।

বিশ্লেষণটিতে বলা হয়, ভারতের নয়াদিল্লি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ এখনই স্বস্তির পরিবেশে নেই। জনগণের একাংশ বিএনপির দিকে ঝুঁকেছে মূলত জামায়াতে ইসলামীকে ঘিরে তৈরি হওয়া আশঙ্কা থেকে। তবে ক্ষমতায় আসার পর বিএনপিও অতীতে বিভিন্ন সময় একই ধরনের রাজনৈতিক চাপে ও সমালোচনার মুখে পড়েছে এবং দলটি ক্ষমতায় থাকলে ধীরে ধীরে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করা হয়।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে সংগঠন বিস্তার করবে এবং নির্বাচন না থাকলে রাজনৈতিক বক্তব্য আরও জোরালো করবে। তুলনা টেনে তুরস্কের একে পার্টির উত্থানের উদাহরণও উল্লেখ করা হয়, যেখানে শুরুতে সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি থাকলেও পরবর্তীতে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটেছিল বলে দাবি করা হয়।

বিশ্লেষণ অনুযায়ী, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে বিএনপি নিজেদের গণতান্ত্রিক অবস্থান আরও শক্ত করতে পারবে এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ব্যালটের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী থাকে যখন বিএনপি বা আওয়ামী লীগ যেকোনো একটি দল বিরোধী ভূমিকায় থাকে এবং অন্যটি সরকার পরিচালনা করে, কারণ এতে জবাবদিহি নিশ্চিত হয়।

আরও বলা হয়, বিএনপি যদি মুহাম্মদ ইউনূসের নেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখে, তবে তা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে এবং রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে চরমপন্থার ঝুঁকি বাড়াতে পারে।

মাইকেল রুবিন। ছবিঃ সংগৃহীত

লেখকঃ মাইকেল রুবিন, সিনিয়র ফেলো ও কূটনৈতিক বিশ্লেষক।

গবেষণার ক্ষেত্রসমূহ- মধ্যপ্রাচ্য, আফ্রিকা, তুরস্ক এবং কূটনীতি।

 

সূত্রঃ আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট

অনুবাদ ও সম্পাদনাঃ ওটিএন বাংলা।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au