প্রবাস দর্পন

থাইল্যান্ডের রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

  • 2:51 am - April 11, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ এপ্রিল- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সংখলা প্রদেশে একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিসহ ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের মালিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা -কেও আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে -এর চানার নাথাব উপ-জেলায় অবস্থিত রিসোর্টটিতে অভিযান চালায় অভিবাসন বিভাগ ও পর্যটন পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সেখানে অবৈধ অভিবাসীদের রাখা হয়েছে।

পুলিশ জানায়, বাইরে থেকে রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষার কথাবার্তার শব্দ শুনে সন্দেহ হয়। পরে একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে টাঙানো ত্রিপল সরিয়ে একটি সরু পথ দিয়ে অন্ধকার কক্ষে ঢুকে গাদাগাদি অবস্থায় বসে থাকা ২২ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ এবং একজন মিয়ানমারের নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। বাইরে আনার পর অভিবাসীরা দাবি করেন, তাদের মোবাইল ফোন রিসোর্ট মালিক জব্দ করেছিলেন। পরে তল্লাশি চালিয়ে কৃতিদেতের কক্ষ থেকে বিছানার নিচে রাখা দুটি বাক্স থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে কৃতিদেত তার সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেন, তিনি সম্প্রতি রিসোর্টে ফিরেছেন এবং অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। তবে তদন্তকারীরা তার বক্তব্যে সন্তুষ্ট নন।

অভিবাসীরা দোভাষীর মাধ্যমে জানান, মালয়েশিয়ায় যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালদের প্রায় ৭ লাখ টাকা দিয়েছেন। বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া গিয়ে সেখান থেকে স্থলপথে থাইল্যান্ডে প্রবেশ করেন তারা। পরে বিভিন্ন ধাপে স্থানান্তর করে তাদের ওই রিসোর্টে রাখা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে কৃতিদেতের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও পালাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের অভিযোগে মামলা করা হয়েছে।

সবাইকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় খুয়ান মীদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ব্যাংকক পোস্ট

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au